আন্তর্জাতিকযাচাই চলছে

ভারতে বিক্ষোভের খবর সংগ্রহে গিয়ে আটক ৩৭ সাংবাদিক

প্রকাশিত: 1 মিনিট পাঠ
ভারতে বিক্ষোভের খবর সংগ্রহে গিয়ে আটক ৩৭ সাংবাদিক
এক নজরে
  • আহমেদাবাদ ও পুনেতে সংহতি বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়ে আটক হন আরও দুই সাংবাদিক
  • সিপিজের এশিয়া-প্যাসিফিক কর্মসূচির সমন্বয়ক কুনাল মজুমদার বলেন, বিক্ষোভের খবর সংগ্রহের সময় সাংবাদিকদের আটক, মারধর, হেনস্তা ও পেশাগত কাজে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে
  • বিক্ষোভ ঘিরে প্রায় ২৩ হাজার আধাসামরিক বাহিনীর সদস্য এবং দিল্লি পুলিশের অন্তত ১৫ হাজার সদস্য মোতায়েন করা হয়েছিল

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়ে অন্তত ৩৭ সাংবাদিককে আটক করেছে পুলিশ।

ভারতের নির্বাচন কমিশনের প্রধান জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে তরুণদের নেতৃত্বাধীন রাজনৈতিক আন্দোলন ককরোচ জনতা পার্টি, শিক্ষার্থী সংগঠন ও বিরোধী দলগুলো এ বিক্ষোভের ডাক দেয়।

সোমবার (১২ অক্টোবর) সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

সিপিজের তথ্য অনুযায়ী, নয়াদিল্লিতে অন্তত ৩৫ সাংবাদিককে আটক করা হয়।

১১ অক্টোবর ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিরা সাংবাদিক, আইনজীবী ও অন্যান্য পেশাজীবীর পেশাগত দায়িত্ব পালনে বাধা না দেওয়ার বিষয়ে সরকারের কাছ থেকে আশ্বাস আদায় করেন।

দিল্লি পুলিশ পর্যাপ্ত আগাম নোটিশ না পাওয়া এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কার কথা উল্লেখ করে বিক্ষোভের অনুমতি দেয়নি।

পাশাপাশি কয়েক ডজন মেট্রো স্টেশনে প্রবেশ সীমিত করা, কিছু ট্রেন চলাচল বাতিল এবং বিক্ষোভস্থল ও অস্থায়ী আটককেন্দ্রের আশপাশে ইন্টারনেট পরিষেবা বন্ধের মতো পদক্ষেপ নেওয়া হয়।

প্রমাণ দেখুন— কেন একক/আংশিক

একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।