আন্তর্জাতিকযাচাই চলছে

নয়াদিল্লিতে সিজেপির কর্মসূচি ঘিরে সতর্ক ৩২ হাজারের বেশি নিরাপত্তাকর্মী

প্রকাশিত: 1 মিনিট পাঠ
নয়াদিল্লিতে সিজেপির কর্মসূচি ঘিরে সতর্ক ৩২ হাজারের বেশি নিরাপত্তাকর্মী
এক নজরে
  • কর্মসূচি ঘিরে আজ কনট প্লেস ও সেন্ট্রাল বা মধ্য দিল্লিতে ছয় হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত দিল্লি পুলিশ
  • বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিরা জানিয়েছেন, শুক্রবার সেন্ট্রাল বা মধ্য দিল্লিতে সব মিলিয়ে প্রায় ৩২ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন থাকার কথা
  • পূর্বঘোষণা অনুযায়ী, রাজধানী নয়াদিল্লির কনট প্লেসে এই কর্মসূচি পালন করার কথা সিজেপির

ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) ‘জাতীয় পতাকা ওড়াও’ কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৩২ হাজারের বেশি সদস্য সতর্ক অবস্থানে থাকছেন।

১০ অক্টোবরের বিক্ষোভের সময় নয়াদিল্লি জেলায় প্রায় পাঁচ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল।

নতুন কর্মসূচির ডাক দিয়ে অভিজিৎ বললেন, তাঁকেও গ্রেপ্তার করা হতে পারে. ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে কর্মসূচি পালন করে আসছে সিজেপি।

দেশ ত্যাগের নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টে যাচ্ছেন ইমরান. মঙ্গলবার সকালে সিজেপির দুই জ্যেষ্ঠ নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা গ্রেপ্তার হওয়ার পর দলের আহ্বায়ক অভিজিৎ দিপকে ভারতের জাতীয় পতাকা নিয়ে মিছিলের কর্মসূচি ঘোষণা করেন।

গত বুধবার সৌরভ ও আশুতোষকে পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়।

পুলিশ পরে জানায়, তাঁদের সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আটক করা হয়েছিল।

ককরোচ বিক্ষোভ: ভারতের সুপ্রিম কোর্টে স্বরাষ্ট্রসচিবের নিঃশর্ত ক্ষমাপ্রার্থনা. গত বুধবার বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রে…

প্রমাণ দেখুন— কেন একক/আংশিক

একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।