টিম গ্রুপের কারখানা পরিদর্শনে নেদারল্যান্ডসের উপমন্ত্রী

- প্রতিনিধিদলটিকে স্বাগত জানান টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আফরোজা শাহীন ও উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আবদুল্লাহ হিল নাকিব
- বাংলাদেশের ফোরএ ইয়ার্ন ডায়িং লিমিটেড যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) লিড প্লাটিনাম সনদপ্রাপ্ত একটি পরিবেশবান্ধব পোশাক কারখানা
নেদারল্যান্ডসের আন্তর্জাতিক সহযোগিতাবিষয়ক উপমন্ত্রী স্টিভেন কোলেট আজ সোমবার সাভারে টিম গ্রুপের পোশাক কারখানা ফোরএ ইয়ার্ন ডায়িং লিমিটেড পরিদর্শন করেছেন। ’ টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আফরোজা শাহীন বলেন, ‘বাংলাদেশের পোশাকশিল্পকে আরও নিরাপদ, শ্রমিকবান্ধব ও পরিবেশসম্মত করে গড়ে তোলার যাত্রায় নেদারল্যান্ডস দীর্ঘদিন ধরে আমাদের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে কাজ করছে।
নেদারল্যান্ডসের উপমন্ত্রী স্টিভেন কোলেট বলেন, ‘বাংলাদেশের তৈরি পোশাকশিল্প বৈশ্বিক সরবরাহব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ।
স্টিভেন কোলেটের সঙ্গে প্রতিনিধিদলে আরও ছিলেন নেদারল্যান্ডসের টেকসই উন্নয়নবিষয়ক রাষ্ট্রদূত ওয়াম্পি লিবন, বাংলাদেশে নিযুক্ত সে দেশের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল, সুইসকন্ট্যাক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হেলাল হুসেইন, সলিডারিডাড নেটওয়ার্ক বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সেলিম রেজা হাসান, বাংলাদেশে ফেয়ার ওয়্যার ফাউন্ডেশনের কান্ট্রি ম্যানেজার বাবলুর রহমান এবং অ্যাওয়ার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মুইদ হাসান।
প্রতিষ্ঠানটি বিশ্বের প্রথম আউটারওয়্যার পোশাক উৎপাদনকারী কারখানা হিসেবে জাতিসংঘের ‘ফ্যাশন ইন্ডাস্ট্রি চার্টার ফর ক্লাইমেট অ্যাকশন’-এ সই করেছে।
প্রমাণ দেখুন— কেন একক/আংশিক
একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।
- প্রথম আলো-এ একই তথ্য প্রকাশ করেছে↗ প্রথম আলো





