অর্থনীতিএকক/আংশিক [A]

ফ্ল্যাট থেকে ‘কমিউনিটি’: আবাসনে যে কারণে বাড়ছে কমন স্পেসের গুরুত্ব

2 মিনিট পাঠ
ফ্ল্যাট থেকে ‘কমিউনিটি’: আবাসনে যে কারণে বাড়ছে কমন স্পেসের গুরুত্ব
এক নজরে
  • সহজে সরানো যায় এমন আসবাব
  • ইনসাইড ইন্টেরিয়রের প্রতিষ্ঠাতা সুবর্ণা মুস্তারি বলেন, ‘এখন মানুষ শুধু থাকার জন্য একটি সুন্দর বাড়ি চান না
  • নকশা বদলালে বদলায় দৈনন্দিন অভ্যাসও বাড়ির নকশা শুধু জায়গার সৌন্দর্য বা সুবিধার বিষয় নয়

বসার ঘর অতিথিদের জন্য, শোবার ঘর বিশ্রামের জন্য আর খাবার ঘর শুধু খাওয়ার জন্য—এভাবেই পরিকল্পনা করা হতো আবাসন।

দিনের ব্যস্ততা শেষে একটু অবসর সময় কাটানো, পরিবারকে সময় দেওয়া, শরীরচর্চা করা কিংবা পরিচিত কারও সঙ্গে কিছুক্ষণ কথা বলার জন্যও মানুষ খোঁজে স্বস্তির একটি জায়গা।

খেলাধুলার জন্য নিরাপদ জায়গা শিশুদের জন্য নিরাপদ খেলার জায়গার প্রয়োজনও আবাসন পরিকল্পনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

কারণ, এতে ঘরকে স্থায়ীভাবে কোনো একটি কাজে আটকে না রেখে প্রয়োজন অনুযায়ী বদলে নেওয়ার সুযোগ থাকে।

স্থপতি ও নগর পরিকল্পনাবিদদের আলোচনাতেও এখন আবাসনের ক্ষেত্রে ‘ফ্লেক্সিবল স্পেস’ বা প্রয়োজন অনুযায়ী ব্যবহার পরিবর্তনের উপযোগী জায়গার বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

বরং সীমিত জায়গায় প্রয়োজনীয় জিনিসের সঠিক বিন্যাস, পর্যাপ্ত চলাচলের জায়গা এবং অপ্রয়োজনীয় আসবাব কম রাখাই গুরুত্বপূর্ণ।

ঘরে কাজ করার জন্য নির্দিষ্ট একটি জায়গা থাকলে কাজের সময় মনোযোগ ধরে রাখা সহজ হতে পারে।

উদ্দেশ্য শুধু বাড়তি সুবিধা দেওয়া নয়, একই আবাসনে বসবাস করা মানুষদের জন্য একটি সামাজিক পরিসর তৈরি করাও।

ফ্ল্যাটের বাইরেও জীবন একটি পরিবারের দৈনন্দিন জীবনের বড় অংশ কাটে নিজের ঘরে বা ফ্ল্যাটে।

শিশুদের খেলাধুলা, বয়স্কদের হাঁটাহাঁটি কিংবা পরিবারের সদস্যদের একটু খোলা জায়গায় বসার প্রয়োজন আছে।

একটি ভালোভাবে পরিকল্পিত যৌথ ব্যবহারের জায়গা বাসিন্দাদের দৈনন্দিন জীবনকে স্বাচ্ছন্দ্যপূর্ণ করার পাশাপাশি প্রতিবেশীদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগও তৈরি করতে পারে।

পরিকল্পিত ছাদে বসার জায়গা, সবুজায়ন, হাঁটার পরিসর কিংবা শিশুদের বিনোদনের ব্যবস্থা থাকলে সেটি ভবনের বাসিন্দাদের জন্য স্বস্তির জায়গা হয়ে উঠতে পারে।

একসময় বাড়ির প্রতিটি ঘরের ব্যবহার ছিল অনেকটাই নির্দিষ্ট।

শিশু বড় হলে তার পড়াশোনার জায়গা দরকার হতে পারে, আবার পরিবারের কেউ ঘরে বসে কাজ করলে আলাদা কর্মপরিসরের প্রয়োজন তৈরি হয়।

বিশেষ করে সন্ধ্যার পর পরিবারের সদস্যদের নিয়ে কিছুটা সময় কাটানো, বন্ধু বা প্রতিবেশীর সঙ্গে বসা কিংবা একা কিছুক্ষণ সময় কাটানোর জন্য এমন জায়গা কাজে আসতে পারে।

সন্তানকে খেলতে নিয়ে এসে অনেকের সঙ্গে পরিচয় হয়, তৈরি হয় প্রতিবেশী হিসেবে একটি

এখন একই জায়গায় অফিসের কাজ, পড়াশোনা, ব্যায়াম বা বিনোদনের সবকিছুর কথাই ভাবতে হচ্ছে।

আবার বিশ্রামের জায়গা যদি কাজের জায়গা থেকে আলাদা রাখা যায়, তাহলে কাজ শেষে

ছাদ, লাউঞ্জ, শিশুদের খেলার জায়গা, ব্যায়ামাগার, হাঁটার জায়গা কিংবা কাজ করার নির্দিষ্ট পরিসর—এ ধরনের কমন স্পেস এখন অনেক আবাসন প্রকল্পের পরিকল্পনায় যুক্ত হচ্ছে।

ছাদ যখন বসার জায়গা ঢাকার অনেক আবাসনেই খোলা জায়গার সংকট রয়েছে।

ব্যস্ত সড়ক বা অপরিকল্পিত খোলা জায়গার পরিবর্তে আবাসনের ভেতরে নির্দিষ্ট খেলার পরিসর থাকলে অভিভাবকেরাও স্বস্তি পান।

এমন জায়গা শুধু শিশুদের খেলাধুলার সুযোগই তৈরি করে না, অভিভাবকদের মধ্যেও পরিচিতি ও যোগাযোগ বাড়াতে পারে।

প্রমাণ দেখুন— কেন একক/আংশিক

একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।

নির্ভরযোগ্যতার স্তর: A · স্কোর 2

মন্তব্য দেখুন / লিখুন

মন্তব্য লিখতে চাইলে নিচের ঘরে লিখুন। প্রতিটি মন্তব্য যাচাই করার পরেই প্রকাশিত হয়।