অর্থনীতিযাচাই চলছে

বহুতল ভবনে শান্তার রেকর্ড

প্রকাশিত: 1 মিনিট পাঠ
বহুতল ভবনে শান্তার রেকর্ড
এক নজরে
  • দেশের আকাশরেখায় সর্বোচ্চ উঁচু ভবন তৈরি করে রেকর্ড গড়ছে বলে জানায় প্রতিষ্ঠানটি
  • বর্তমানে শান্তা হোল্ডিংস দেশীয় আবাসনশিল্পে উন্নত কন্ডোমিনিয়াম ও বিশ্বমানের বহুতল বাণিজ্যিক ভবনের নতুন ধারা তৈরি হয়েছে
  • বর্তমানে ঢাকার গুলশান, বারিধারা, বসুন্ধরা, বনানী, ধানমন্ডি ও মিরপুর এলাকায় প্রতিষ্ঠানটির ৩৫টি আধুনিক আবাসিক (প্রায় ২৬০০ ফ্ল্যাট) এবং ৮টি বাণিজ্যিক প্রকল্পের নির্মাণকাজ দ্রুতগতিতে চলমান

প্রতিষ্ঠার পর থেকে কোম্পানিটি সফলভাবে হস্তান্তর করেছে ৫৭টি আবাসিক এবং ১ কোটি ১০ লাখ বর্গফুট মোট আয়তনের ৭টি দৃষ্টিনন্দন বাণিজ্যিক ভবন।

২০০৫ সালে শিল্পোদ্যোক্তা খন্দকার মনির উদ্দিনের উদ্যোগে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানের নির্মাণ করা উন্নত আধুনিক আইকনিক স্থাপত্য সবার নজর কাড়ছে।

শান্তা হোল্ডিংসের বৈপ্লবিক প্রবৃদ্ধি নিয়ে প্রতিষ্ঠানটির প্রধান বিক্রয় কর্মকর্তা শিহাব আহমেদ কে বলেন, ‘আমাদের মূল লক্ষ্য ছিল আন্তর্জাতিক মানের নাগরিক জীবনযাত্রা ও উন্নত বিজনেস সেন্টার তৈরি করা।

বাণিজ্যিক প্রপার্টিতে দীর্ঘমেয়াদি চুক্তি ও আকর্ষণীয় রেন্টাল রিটার্ন থাকায় গ্রাহকদের মূল্যবান বিনিয়োগ অত্যন্ত লাভজনক ও নিরাপদ।

’ . কাজের ব্যতিক্রমী মান ও নান্দনিকতার সেরা স্বীকৃতি হিসেবে প্রতিষ্ঠানটি ২০১৮ সাল থেকে টানা চারবার সফলভাবে লাভ করেছে ‘সুপারব্র্যান্ডস’ অ্যাওয়ার্ড।

পরীবাগের ১৫০ ফ্ল্যাটের ‘দিগন্ত’ দেশের অন্যতম পূর্ণাঙ্গ আবাসিক কন্ডোমিয়াম এবং তেজগাঁও লিংক রোডের ‘শান্তা ওয়েস্টার্ন টাওয়ার’ দেশে তৎকালীন সময়ে আন্তর্জাতিক মানের আধুনিক বাণিজ্যিক ভবনের স্বীকৃতি পায়।

প্রমাণ দেখুন— কেন একক/আংশিক

একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।