সরু চালের দাম কেজিতে ২–৩ টাকা বেড়েছে

- রাজধানীর বিভিন্ন এলাকার খুচরা দোকানে গত এক–দেড় সপ্তাহে সরু চালের দাম কেজিতে ২–৩ টাকা বেড়েছে
- সরেজমিনে বাজার ঘুরে জানা যায়, খুচরা দোকানে ডায়মন্ড, মঞ্জুর, সাগর, রশিদ প্রভৃতি ব্র্যান্ডের প্রতি কেজি মিনিকেট চালের দাম কেজিতে দুই থেকে তিন টাকা পর্যন্ত বেড়েছে
- বিক্রেতারা জানান, নাজিরশাইল চালের দামও কেজিতে ২ থেকে ৩ টাকা বেড়েছে
নওগাঁর শিউলি অটোমেটিক রাইস মিলের মালিক আমিনুল ইসলাম বলেন, সরু চালের মধ্যে কাটারি চালের দাম বস্তায় (৫০ কেজি) ৫০ টাকা বেড়েছে।
সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুসারে, পাইজাম ও ব্রি-২৮, ব্রি-২৯ চালের কেজি এখন ৫৮ থেকে ৬৫ টাকা।
খুচরা বিক্রেতারা জানান, জ্বালানি তেলের সর্বশেষ মূল্যবৃদ্ধির পর এবার চালের দাম বাড়ল।
ধানের মূল্যবৃদ্ধির কারণে চালের দাম বাড়ানো হয়েছে বলে জানান এ ব্যবসায়ী।
পাইকারি বিক্রেতারা বলছেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় চাল পরিবহনে ট্রাকভাড়া বেড়ে গেছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল বাজার ও আগারগাঁও তালতলা বাজার ঘুরে ক্রেতা–বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
প্রমাণ দেখুন— কেন একক/আংশিক
একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।
- প্রথম আলো-এ একই তথ্য প্রকাশ করেছে↗ প্রথম আলো





