অর্থনীতিযাচাই চলছে

২০০০ ফ্ল্যাট গড়েছে কমপ্রিহেনসিভ

প্রকাশিত: 1 মিনিট পাঠ
২০০০ ফ্ল্যাট গড়েছে কমপ্রিহেনসিভ
এক নজরে
  • ২০০৫ সাল থেকে এ পর্যন্ত ১১৭টি আবাসন প্রকল্প গ্রাহকদের বুঝিয়ে দিয়েছে কমপ্রিহেনসিভ
  • জানা যায়, বর্তমানে ৪০টি আবাসিক প্রকল্পের নির্মাণকাজ করছে কমপ্রিহেনসিভ
  • কোনো একটি নির্দিষ্ট এলাকায় প্রকল্প না করে ঢাকার অভিজাত ও গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় আবাসিক প্রকল্প নির্মাণ করেছে কমপ্রিহেনসিভ

এ পর্যন্ত মাত্র একটি বাণিজ্যিক প্রকল্প নির্মাণ করছে তারা এবং একটি চলমান ও শান্তিনগরে ৮ লাখ ৭৮ হাজার বর্গফুটের একটি বৃহৎ প্রকল্প অপেক্ষমান।

এসব প্রকল্পের মধ্যে অন্যতম হচ্ছে সিদ্ধেশ্বরী এলাকার ৮৮ কাঠা জমির ওপর নির্মাণাধীন পরিবেশবান্ধব আবাসন প্রকল্প ‘কমপ্রিহেনসিভ আমিনাবাদ হাউজিং’।

দুই দশক আগে যাত্রার শুরু থেকেই আধুনিক আবাসিক প্রকল্প নির্মাণ করছে কমপ্রিহেনসিভ হোল্ডিংস।

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, তাঁদের মূল দর্শন হচ্ছে—মানসম্মত নগর আবাসন, সঠিক লোকেশন এবং গ্রাহকের আস্থাকে কেন্দ্র করে দীর্ঘমেয়াদি সম্পর্ক তৈরি করা।

প্রকল্পের শুরু থেকে শেষ পর্যন্ত কাজের মান পর্যবেক্ষণের জন্য মাননিয়ন্ত্রণ ও প্রকল্প ব্যবস্থাপনার প্রক্রিয়া অনুসরণ করার কথাও জানালেন কর্মকর্তারা।

নির্মাণের মান নিশ্চিত করতে রড, সিমেন্ট, কংক্রিট, ইট, স্যানিটারি ও বৈদ্যুতিক সরঞ্জামসহ গুরুত্বপূর্ণ উপকরণের মান যাচাই করা হয়।

প্রকল্পের নকশা ও নির্মাণে বাংলাদেশ জাতীয় বিল্ডিং কোড (বিএনবিসি) অনুসরণ করার কথা জানালেন কমপ্রিহেনসিভের কর্মকর্তারা।

প্রমাণ দেখুন— কেন একক/আংশিক

একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।