ফ্ল্যাট কেনার আগে যা জানা জরুরি

- দ্রুত বর্ধনশীল নগরায়ণ এবং আধুনিক জীবনযাত্রার চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে রাজধানীসহ বড় শহরগুলোতে এখন নান্দনিক ও সুযোগ-সুবিধাসংবলিত ফ্ল্যাট কেনাবেচার প্রবণতা বেড়েছে
- ডেভেলপার প্রতিষ্ঠানের পরিচিতি যে প্রতিষ্ঠানের কাছ থেকে ফ্ল্যাট কিনছেন, তাদের বিশ্বাসযোগ্যতা অত্যন্ত গুরুত্বপূর্ণ
- ● অনুমোদিত নকশা: প্রকল্পটি রাজউক (বা সংশ্লিষ্ট নগর উন্নয়ন কর্তৃপক্ষ) থেকে অনুমোদিত কি না এবং ভবনের সিএসটি ও নকশা অনুমোদন অনুযায়ী নির্মিত হচ্ছে কি না, তা দেখতে হবে
জমির মালিকানা ও আইনি বৈধতা ফ্ল্যাট কেনার প্রথম ও প্রধান শর্ত হলো জমির নথিপত্র সঠিকভাবে যাচাই করা।
● নিষ্কণ্টক সনদ: জমিটি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে বন্ধক রাখা আছে কি না কিংবা এটি নিয়ে কোনো মামলা-মোকদ্দমা বা আইনি বিরোধ চলছে কি না, তা অভিজ্ঞ আইনজীবীর মাধ্যমে যাচাই করে নেওয়া উচিত।
একটি নিজস্ব আবাসন কেবল ইট-পাথরের কাঠামো নয়, বরং জীবনের সঞ্চিত অর্থ বিনিয়োগ করে গড়ে তোলা এক নিশ্চিন্ত ঠিকানা।
● নিবন্ধন ও সদস্যপদ: ডেভেলপার কোম্পানিটি জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ এবং রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) নিবন্ধিত সদস্য কি না, তা যাচাই করুন।
● পূর্ববর্তী প্রকল্পের রেকর্ড: প্রতিষ্ঠানটির হস্তান্তর করা পূর্ববর্তী প্রকল্পগুলোর মান, নির্ধারিত সময়ে গ্রাহকদের কাছে হস্তান্তরের সুনাম এবং তাদের ব্যবহার করা নির্মাণসামগ্রীর মান কেমন, তা নিজে গিয়ে খোঁজ নিন।
কৌশলগত অবস্থান ও সামাজিক পরিবেশ বাসস্থানের অবস্থান দৈনন্দিন জীবনযাত্রার মান নিয়ন্ত্রণ করে।
● যোগাযোগ ও সংযোগ: মেট্রোরেল, এক্সপ্রেসওয়ে বা প্রধান সড়কের সঙ্গে প্রকল্পটির যোগাযোগ কতটা সহজ, তা দেখা দরকার।
প্রমাণ দেখুন— কেন একক/আংশিক
একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।
- প্রথম আলো-এ একই তথ্য প্রকাশ করেছে↗ প্রথম আলো





