আবাসনে নতুন প্রজন্মের চাহিদা: কেমন বাড়ি তরুণদের পছন্দ

- একজন গ্রাহক কত টাকা ঋণ নিতে পারবেন, কত বছরের জন্য নিতে পারবেন
- একটি ঘর শুধু থাকার জন্য নয়; প্রয়োজনে সেখানে কাজ
- পাশাপাশি বসবাসের পাশাপাশি প্রতিবেশীদের সঙ্গে দেখা হওয়া
একটি ফ্ল্যাট কেনার আগে বেডরুম কতটি, আয়তন কত কিংবা কোন এলাকায়—কেবল এই হিসাবেই থেমে থাকছেন না এ যুগের তরুণ ক্রেতারা।
ফ্ল্যাটের নকশা তাঁদের জীবনযাপনের সঙ্গে কতটা মানানসই, কাজের জন্য আলাদা জায়গা তৈরি করা যাবে কি না, প্রযুক্তি ও নিরাপত্তার সুবিধা কেমন কিংবা বাড়ির বাইরে নিজের জন্য আরও কিছু পরিসর আছে কি না—এসব প্রশ্নও যুক্ত হচ্ছে সিদ্ধান্তের সঙ্গে।
বিশেষ করে শহুরে আবাসনে সবুজ জায়গা, হাঁটার স্থান, জিম, শিশুদের খেলার জায়গা কিংবা বসার জন্য কমন স্পেস থাকলে সেটি বাড়তি সুবিধা হিসেবে বিবেচিত হচ্ছে।
ফ্ল্যাট বা তৈরি বাড়ি কেনা এবং নিজের জমিতে বাড়ি নির্মাণ—দুই ক্ষেত্রেই অর্থায়নের প্রয়োজন হতে পারে।
একটি ফ্ল্যাট কেনার জন্য পুরো সঞ্চয় একবারে শেষ করে ফেলা মোটেও বুদ্ধিমানের কাজ নয়।
ছুটি রিসোর্ট কক্সবাজারের চিফ মার্কেটিং অফিসার গোলাম সারোয়ার বলেন, বর্তমানে ফ্ল্যাট কেনার ক্ষেত্রে হোম লোনের প্রতি আগ্রহ বাড়ছে।
একইভাবে বসার ঘর, বারান্দা কিংবা অন্য কোনো অংশ প্রয়োজন অনুযায়ী বদলে নেওয়ার সুযোগও বিবেচনায় আসছে।
ডিজিটাল প্রযুক্তির ব্যবহার তরুণদের দৈনন্দিন জীবনের অংশ হওয়ায় তার প্রভাব পড়ছে আবাসনেও।
বিশেষ করে তরুণ চাকরিজীবী ও মধ্যবিত্ত পরিবারের অনেকেই একসঙ্গে বড় অঙ্কের অর্থ বিনিয়োগ না করে, নিজের আয় ও সামর্থ্য অনুযায়ী দীর্ঘমেয়াদি কিস্তিতে একটি সম্পদ গড়ে তুলতে চাইছেন।
তরুণদের জীবনযাপনের ধরন বদলানোর সঙ্গে আবাসনের চাহিদাতেও তাই পরিবর্তন দেখা যাচ্ছে।
ছোট পরিবার, একা বসবাস, বাসা থেকে কাজ কিংবা ব্যক্তিগত সময়কে গুরুত্ব দেওয়া—এসব কারণে একই জায়গাকে বিভিন্নভাবে ব্যবহারের সুযোগ এখন অনেকের কাছেই আকর্ষণীয়।
ফ্ল্যাটের আয়তনের চেয়ে জায়গার কার্যকর ব্যবহারকে গুরুত্ব দিচ্ছেন অনেক তরুণ ক্রেতা।
স্মার্ট লক, ভিডিও ডোরফোন, নিরাপত্তা ক্যামেরা, অ্যাক্সেস কন্ট্রোল কিংবা স্মার্ট হোমের বিভিন্ন সুবিধার প্রতি আগ্রহ বাড়ছে।
ভবনের অগ্নিনিরাপত্তা, জরুরি বহির্গমন, প্রবেশ নিয়ন্ত্রণ ও সার্বিক নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে জানতে চাইছেন ক্রেতারা।
নিজের সঞ্চয়ের সঙ্গে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের অর্থ যোগ করে ফ্ল্যাট কেনা কিংবা নিজস্ব জমিতে বাড়ি নির্মাণের সুযোগ তৈরি হয়।
এ বিষয়ে গোলাম সারোয়ার আরও বলেন, সহজ অর্থায়নের সুযোগ থাকলে ক্রেতার ফ্ল্যাট কিংবা বাড়ি কেনার ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা বাড়ে।
আগে যেখানে বাজেটের কারণে ছোট ফ্ল্যাট বা নির্দিষ্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকতে হতো, হোম লোনের সুবিধায় অনেকেই এখন তুলনামূলক ভালো জায়গা, উন্নত সুযোগ-সুবিধা এবং দীর্ঘ মেয়াদে মূল্য ধরে রাখবে, এমন প্রকল্প বিবেচনা করতে পারছেন।
প্রমাণ দেখুন— কেন একক/আংশিক
একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।
নির্ভরযোগ্যতার স্তর: A · স্কোর 2
- প্রথম আলো-এ একই তথ্য প্রকাশ করেছে↗ প্রথম আলো





