নারীদের জন্য হোম লোন: নিজের বাড়ি, নিজের সিদ্ধান্ত

- নিজের বাড়ি কিংবা ফ্ল্যাট কেনার স্বপ্ন পূরণের পাশাপাশি হোম লোন একজন নারীকে সম্পদের মালিকানা অর্জন
- ফ্ল্যাট বা তৈরি বাড়ি কেনা এবং নিজের জমিতে বাড়ি নির্মাণ—দুই ক্ষেত্রেই অর্থায়নের প্রয়োজন হতে পারে
- নারীদের হোম লোনের প্রতি আগ্রহ কেন বাড়ছে বাংলাদেশে নারীদের শিক্ষা, কর্মসংস্থান
নারীদের জন্য একসময় নিজের একটি বাড়ি করা কিংবা ফ্ল্যাট কেনা খানিকটা দুষ্কর ছিল বটে।
একজন গ্রাহক কত টাকা ঋণ নিতে পারবেন, কত বছরের জন্য নিতে পারবেন এবং মাসে কত টাকা কিস্তি দিতে হবে, এসব নির্ভর করে তাঁর আয়, বিদ্যমান আর্থিক দায়, সম্পত্তির মূল্য ও ঋণদাতা প্রতিষ্ঠানের শর্তের ওপর।
এম নাজিম এ চৌধুরী আরও বলেন, ‘নারী গ্রাহকদের জন্য আমরা প্রতিযোগিতামূলক মুনাফা হার, নমনীয় পরিশোধের মেয়াদ, দ্রুত ঋণ প্রক্রিয়াকরণ এবং প্রয়োজনভিত্তিক আর্থিক পরামর্শের মাধ্যমে আবাসনের স্বপ্ন বাস্তবায়নে সহায়তা করছি।
একটি ফ্ল্যাট কেনার জন্য পুরো সঞ্চয় একবারে শেষ করে ফেলা মোটেও বুদ্ধিমানের কাজ নয়।
ছুটি রিসোর্ট কক্সবাজারের চিফ মার্কেটিং অফিসার গোলাম সারোয়ার বলেন, বর্তমানে ফ্ল্যাট কেনার ক্ষেত্রে হোম লোনের প্রতি আগ্রহ বাড়ছে।
জীবনের কোনো এক সময়ে একান্ত নিজের একটি ঘর হবে—এমন স্বপ্ন কম–বেশি সব নারীই দেখেন।
এ বিষয়ে প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম নাজিম এ চৌধুরী কে বলেন, ‘নারীদের মধ্যে হোম লোনের প্রতি আগ্রহ বৃদ্ধিকে আমরা বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির একটি ইতিবাচক প্রতিফলন হিসেবে দেখি।
’ তিনি বলেন, নিজস্ব সম্পদের মালিকানা অর্জন এবং দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে নারীদের সচেতনতা বৃদ্ধি পেয়েছে।
বিশেষ করে তরুণ চাকরিজীবী ও মধ্যবিত্ত পরিবারের অনেকেই একসঙ্গে বড় অঙ্কের অর্থ বিনিয়োগ না করে, নিজের আয় ও সামর্থ্য অনুযায়ী দীর্ঘমেয়াদি কিস্তিতে একটি সম্পদ গড়ে তুলতে চাইছেন।
বর্তমানে সরকারি ও বেসরকারি চাকরিজীবী, চিকিৎসক, শিক্ষক, প্রকৌশলী, ব্যাংকার এবং নারী উদ্যোক্তাদের মধ্যে হোম লোন গ্রহণের প্রবণতা আগের তুলনায় অনেক বেশি।
অনেকে এককভাবে, আবার অনেকে যৌথ মালিকানার ভিত্তিতেও হোম লোন গ্রহণ করছেন।
বর্তমানে নারীদের কর্মসংস্থান, উদ্যোক্তা হিসেবে অংশগ্রহণ এবং আর্থিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
নিজের সঞ্চয়ের সঙ্গে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের অর্থ যোগ করে ফ্ল্যাট কেনা কিংবা নিজস্ব জমিতে বাড়ি নির্মাণের সুযোগ তৈরি হয়।
এ বিষয়ে গোলাম সারোয়ার আরও বলেন, সহজ অর্থায়নের সুযোগ থাকলে ক্রেতার ফ্ল্যাট কিংবা বাড়ি কেনার ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা বাড়ে।
আগে যেখানে বাজেটের কারণে ছোট ফ্ল্যাট বা নির্দিষ্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকতে হতো, হোম লোনের সুবিধায় অনেকেই এখন তুলনামূলক ভালো জায়গা, উন্নত সুযোগ-সুবিধা এবং দীর্ঘ মেয়াদে মূল্য ধরে রাখবে, এমন প্রকল্প বিবেচনা করতে পারছেন।
প্রমাণ দেখুন— কেন একক/আংশিক
একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।
নির্ভরযোগ্যতার স্তর: A · স্কোর 2
- প্রথম আলো-এ একই তথ্য প্রকাশ করেছে↗ প্রথম আলো





