এআই কনটেন্ট শনাক্তে গুগলের নতুন টুল, ব্যবহার করবেন যেভাবে

- কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক জেনারেটিভ টুলগুলোর দ্রুত অগ্রগতিতে সাম্প্রতিক সময়ে ইন্টারনেটে ছবি, ভিডিও কিংবা অডিও, কোনটি বাস্তব আর কোনটি এআই দিয়ে তৈরি, তা আলাদা করে শনাক্ত করা ক্রমেই কঠিন হয়ে উঠছে
- এমন পরিস্থিতিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বা সম্পাদিত কনটেন্ট শনাক্ত করার জন্য নিজেদের ‘সিন্থআইডি ডিটেক্টর’ টুল সবার জন্য উন্মুক্ত করেছে গুগল
- কোনো নির্দিষ্ট কনটেন্ট ঠিক কীভাবে তৈরি করা হয়েছে বা এর কোন অংশটি কৃত্রিম সে বিষয়ে টুলটি সুনির্দিষ্ট কোনো বিবরণ দেয় না
এআইনির্মিত ও সম্পাদিত কনটেন্ট শনাক্তের জন্য গুগলের তৈরি নতুন ওয়েব টুলটি এখন সবার জন্য উন্মুক্ত হয়েছে।
‘সিন্থআইডি ডিটেক্টর’ নামের ওয়েবভিত্তিক টুলটি গুগল, ওপেনএআই, এনভিডিয়া ও ‘কাকেও’-এর এআই টুল দিয়ে তৈরি ছবি, ভিডিও ও অডিও ক্লিপ চিহ্নিত করতে পারবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।
অ্যাপলের এআই ফিচার, যেমন ‘ইমেইজ প্লেগ্রাউন্ড’-এর মাধ্যমে তৈরি ছবি শনাক্ত করতে পারা প্রথম এআই ডিটেকশন টুলগুলোর একটি হবে এই ওয়েবসাইট।
গুগলের ওয়েবসাইটটি সম্পূর্ণ এআই দিয়ে তৈরি কনটেন্ট ও কেবল এআইয়ের সাহায্যে এডিট করা কনটেন্টের মধ্যে কোনো পার্থক্য করতে পারে না।
‘সিন্থআইডি ডিটেক্টর’ গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলেও এআইনির্মিত কনটেন্ট যাচাই করা এখনও পুরোপুরি ত্রুটিমুক্ত নয়।
গুগলের ‘সার্কেল টু সার্চ’ ফিচার ও জেমিনাই অ্যাপসহ সিন্থআইডি ওয়াটারমার্ক ও সিটুপিএ কনটেন্ট ক্রেডেন্সিয়াল শনাক্ত করার অন্যান্য মাধ্যমও কোম্পানির রয়েছে।
প্রমাণ দেখুন— কেন নিশ্চিত বলছি
2টি স্বাধীন পত্রিকায় একই তথ্য মিলেছে — বক্তব্যটি যাচাইকৃত।
- বাংলাদ্রিবিউন-এ একই তথ্য প্রকাশ করেছে↗ বাংলা ট্রিবিউন
- বিডি নিউজ২৪-এ একই তথ্য প্রকাশ করেছে↗ বিডিনিউজ২৪





