প্রযুক্তিযাচাই চলছে
সোশ্যাল মিডিয়ায় সরাসরি প্রচার করে ‘যৌন হয়রানি’, রোবট জব্দ
প্রকাশিত: 1 মিনিট পাঠ

এক নজরে
- জার্মানির কলোন শহরে এক ১৬ বছর বয়সী কিশোরীকে রোবট ব্যবহার করে যৌন হয়রানির অভিযোগ উঠেছে দুই তরুণের বিরুদ্ধে
- হঠাৎ পিছন থেকে প্রায় ১২০ সেন্টিমিটার (৩.৯ ফুট) উচ্চতার লাল ও সোনালি রঙের একটি রোবট তার দিকে এগিয়ে আসে
- প্রযুক্তির এমন অপব্যবহার এবং সংবেদনশীল ঘটনার অভিযোগে অভিযুক্ত ১৬ ও ১৯ বছর বয়সী দুই কিশোরের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ
উত্তর রাইন ভেস্টফালিয়া রাজ্য পুলিশ জানিয়েছে, রোবটটির ১৬ বছর বয়সী মালিক এবং তার ১৯ বছর বয়সী এক সঙ্গী পুরো ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি প্রচার করছিল এবং মন্তব্য করে আনন্দ পাচ্ছিল।
ছেলেটি যে গাড়িটির পেছনে রোবটটি লুকিয়ে রেখেছিল, সেখান থেকেই এটি উদ্ধার করা হয়।
পুলিশের প্রকাশ করা ছবিতে দেখা যায়, রোবটটির মুখে একটি কালো গোঁফ আঁকা ছিল এবং গায়ে একটি সোনালী চেইন ও সাদা গেঞ্জি পরা ছিল।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, শনিবার (১০ অক্টোবর) স্থানীয় সময় গভীর রাতে কলোন শহরের কেন্দ্রস্থলের কাছে একটি ফাস্টফুডের দোকানের সামনে বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে ছিল ওই তরুণী।
তরুণীটি চিৎকার করে সেখান থেকে সরে গেলে বিষয়টি ছড়িয়ে পড়ে।
প্রমাণ দেখুন— কেন একক/আংশিক
একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।
- চ্যানেল আই-এ একই তথ্য প্রকাশ করেছে↗ চ্যানেল আই





