রাজনীতিযাচাই চলছে

কুমিল্লার ঘটনার মূলে কী, খতিয়ে দেখবে জামায়াত

প্রকাশিত: 1 মিনিট পাঠ
কুমিল্লার ঘটনার মূলে কী, খতিয়ে দেখবে জামায়াত
এক নজরে
  • ঘটনার পেছনে দলীয় অভ্যন্তরীণ কোন্দল নাকি অন্য কিছু আছে, তা খতিয়ে দেখবে জামায়াত
  • ঘটনাটিকে জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ বলা হলেও এর সঙ্গে এবি পার্টির এই নেতার যোগসূত্র কী, সেটি একটি প্রশ্ন
  • সূত্র জানায়, বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, ৩১ অক্টোবর অনুষ্ঠিতব্য ১১–দলীয় ঐক্যের খুলনা অভিমুখে লংমার্চ, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনসহ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়

নির্বাহী পরিষদের বৈঠকে কুমিল্লার ঘটনার মূলে কী রয়েছে, পেছনে কারা রয়েছেন, এবি পার্টির একজন নেতা কীভাবে যুক্ত হয়েছেন, এসব বিষয় খতিয়ে দেখা নিয়ে আলোচনা হয়েছে।

বিষয়টি নিয়ে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের চারজন সদস্যের সঙ্গে কথা বলেছে।

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এসব নেতা আরও বলেন, কুমিল্লার ঘটনায় জড়িত থাকার অভিযোগ ওঠায় আমার বাংলাদেশ (এবি) পার্টির কুমিল্লা মহানগরের আহ্বায়ক গোলাম মোহাম্মদ সামদানীকে সাময়িক অব্যাহতি দিয়েছে দলটি।

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মতিউর রহমান আকন্দ গতকাল বৃহস্পতিবার রাতে কে বলেন, দলের দুই গ্রুপের সংঘর্ষ বলে ঘটনাটি যেভাবে আলোচিত হয়েছে, বিষয়টি ঠিক সে রকম নয়।

জামায়াতের কুমিল্লা মহানগর কমিটি গঠন নিয়ে বিরোধ, ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর. কমিটি গঠনকে কেন্দ্র করে গত বুধবার সন্ধ্যায় জামায়াতের কুমিল্লা মহানগর কার্যালয় চত্বরে ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনা ঘটে।

এ ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে পরদিন বৃহস্পতিবার এবি পার্টির কুমিল্লা মহানগর আহ্বায়ক

প্রমাণ দেখুন— কেন একক/আংশিক

একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।

আরও পড়ুন