জাতীয়যাচাই চলছে

কুমিল্লা মহানগর জামায়াত সেক্রেটারির গাড়ি ভাঙচুরে এবি পার্টির নেতা সামদানী, দল থেকে অব্যাহতি

প্রকাশিত: 1 মিনিট পাঠ
কুমিল্লা মহানগর জামায়াত সেক্রেটারির গাড়ি ভাঙচুরে এবি পার্টির নেতা সামদানী, দল থেকে অব্যাহতি
এক নজরে
  • এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ ওঠায় আমার বাংলাদেশ (এবি) পার্টির কুমিল্লা মহানগরের আহ্বায়ক গোলাম মোহাম্মদ সামদানীকে সাময়িক অব্যাহতি দিয়েছে দলটি
  • সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এবি পার্টির কুমিল্লা জেলার আহ্বায়ক মিয়া মোহাম্মদ তৌফিক কে বিষয়টি নিশ্চিত করেছেন
  • জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগর কার্যালয় চত্বরে গতকাল বুধবার দলটির মহানগর সেক্রেটারি মাহবুবুর রহমানের ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করা হয়

কুমিল্লা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল আজ রাত পৌনে ৯টার দিকে কে বলেন, ‘ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে এবি পার্টির কুমিল্লা মহানগরের আহ্বায়ক গোলাম মোহাম্মদ সামদানীকে আমাদের কার্যালয়ের আঙিনায় থাকা মহানগর জামায়াতের সেক্রেটারির গাড়ি ভাঙচুর করতে দেখা গেছে।

জামায়াতের মহানগর কমিটি গঠন ও আমির নির্বাচন নিয়ে দলটির অভ্যন্তরীণ বিরোধের জেরে এ ঘটনা ঘটে বলে নেতাদের একাংশের ভাষ্য।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এবি পার্টির দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ অব্যাহতির কথা জানানো হয়।

‘আমি শিবির করে বড় হয়েছি, এখন আমার বিরুদ্ধে অপবাদ দিচ্ছে’ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, মুখে সাদা কাপড় বাঁধা এক ব্যক্তি ভারী কিছু দিয়ে জামায়াতের মহানগর সেক্রেটারি মাহবুবুর রহমানের ব্যক্তিগত গাড়িতে আঘাত করছেন।

রাত আটটার দিকে কে তিনি বলেন, ঘটনার সময় তিনি কুমিল্লা টাওয়ার হাসপাতালে তাঁর অসুস্থ বাবার সঙ্গে ছিলেন।

গতকাল বুধবার সন্ধ্যা সাতটার দিকে কুমিল্লা শহরের মোগলটুলী এলাকার ফারুকিয়া হাউজিংয়ে জামায়াতে ইসলামীর মহানগর কার্যালয় চত্বরে ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনা ঘটে।

প্রমাণ দেখুন— কেন একক/আংশিক

একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।