রাজনীতিযাচাই চলছে

কুমিল্লায় জামায়াতের আমীর নির্বাচন ঘিরে দুই পক্ষের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর

প্রকাশিত: 1 মিনিট পাঠ
এক নজরে
  • দলীয় জানা গেছে, মহানগর জামায়াতের বর্তমান আমীর কাজী দ্বীন মোহাম্মদ, নায়েবে আমীর মোসলেহ উদ্দিন আহমেদ ও এমদাদুল হক মামুনকে বিভাগীয় দায়িত্ব দেওয়ার লক্ষ্যে ঢাকায় সংযুক্ত করা হয়েছে
  • এ সময় মহানগর জামায়াতের বর্তমান সেক্রেটারি জেনারেল মু. মাহবুবর রহমানের গাড়ি ভাঙচুর করা হয়
  • কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, জামায়াতের আমীর নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে তারা জানতে পেরেছেন

বুধবার ( ১৪ অক্টোবর) সন্ধ্যার পর নগরীর মোগলটুলি এলাকায় মহানগর জামায়াতের কার্যালয় ফারুকী হাউসের সামনে এ ঘটনা ঘটে।

অভিযোগ উঠেছে, মহানগর জামায়াতের নায়েবে আমীর এমদাদুল হক মামুনের সমর্থকেরা এ হামলা চালিয়েছেন।

দলীয় গঠনতন্ত্র অনুযায়ী, জ্যেষ্ঠ নেতাদের মধ্য থেকে একজনকে মহানগর আমীরের দায়িত্ব দেওয়ার বিষয়টি সামনে এসেছে।

এ নিয়ে মাহবুবর রহমান ও এমদাদুল হক মামুনের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল।

প্রমাণ দেখুন— কেন একক/আংশিক

একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।