রাজনীতিনিশ্চিত

সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় রাজনৈতিক দল ও মানবাধিকার সংস্থার ক্ষোভ

প্রকাশিত: 1 মিনিট পাঠ
সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় রাজনৈতিক দল ও মানবাধিকার সংস্থার ক্ষোভ
এক নজরে
  • সাতক্ষীরার দেবহাটা উপজেলায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীম নামের যুবককে দুই দফায় গণপিটুনি দিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)
  • দলটির প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) দেওয়ান আবদুর রশিদ ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান আজ এক যৌথ বিবৃতিতে বলেছেন, উসকানি দিয়ে জনতাকে উত্তেজিত করা এবং চিকিৎসাধীন একজন মানুষকে হাসপাতাল থেকে ছিনিয়ে নিয়ে হত্যার মতো ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়
  • হাসপাতাল যদি একজন আহত মানুষের জন্যও নিরাপদ না হয়, তবে সাধারণ নাগরিকের নিরাপত্তা কোথায়—এই জবাব সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দিতে হবে

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীম নামের এক যুবককে হাসপাতাল থেকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও মানবাধিকার সংস্থা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দলের দফতর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা বিজ্ঞপ্তিতে দলটি জানায় ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে একজন মানুষকে প্রকাশ্যে গণপিটুনি, পুলিশ উদ্ধার করার পর চিকিৎসাধীন…

নিহত ব্যক্তি মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে পরিবারের পক্ষ থেকে যে দাবি করা হয়েছে, সেটিসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো অডিওর সত্যতা নিরপেক্ষভাবে খতিয়ে দেখা প্রয়োজন।

প্রথম দফায় পুলিশ তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়।

প্রমাণ দেখুন— কেন নিশ্চিত বলছি

2টি স্বাধীন পত্রিকায় একই তথ্য মিলেছে — বক্তব্যটি যাচাইকৃত।

আরও পড়ুন