জাতীয়যাচাই চলছে

৬ সিএনজি স্টেশনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ২ কোটি ৫ লাখ টাকা

প্রকাশিত: 1 মিনিট পাঠ
এক নজরে
  • এ ছাড়া অবৈধভাবে সিলিন্ডারে গ্যাস সরবরাহের দায়ে মাহবুব ফিলিং স্টেশন, মাম সিএনজি স্টেশন, আল-হেরা সিএনজি স্টেশন, ব্লেস সিএনজি স্টেশন ও সুশল সিএনজি স্টেশনকে এক লাখ টাকা করে মোট পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়
  • একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোকে মোট ২ কোটি ৫ লাখ টাকার জরিমানা করা হয়েছে
  • অভিযানে ক্যাপটিভ ও সিএনজি সংযোগ একই শ্রেণিভুক্ত দেখিয়ে বড় ধরনের অনিয়মের অভিযোগে রিয়াজ ফিলিং স্টেশনকে ২ কোটি টাকার বেশি জরিমানা করা হয়

গাজীপুরে অবৈধভাবে গ্যাস সরবরাহ ও অনিয়মের অভিযোগে ছয়টি সিএনজি স্টেশনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টা থেকে দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) গাজীপুর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক এনামুল হকের নেতৃত্বে অভিযানে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি ও বিস্ফোরক অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

অভিযান সংশ্লিষ্টরা জানান, গ্রাহকদের নির্ধারিত গ্যাস সরবরাহ বন্ধ রেখে কৃত্রিম সংকট তৈরি এবং অবৈধভাবে লরি ও সিলিন্ডারে গ্যাস সরবরাহের অভিযোগে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

প্রমাণ দেখুন— কেন একক/আংশিক

একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।