শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে শূন্যে তুলে আছাড় দিলেন সহপাঠীর ‘অভিভাবক’

- সকাল সোয়া ১০টার দিকে আতিকুরের ফুফাতো ভাই নাহিদ শেখ ষষ্ঠ শ্রেণির ‘গোলাপ’ শাখায় প্রবেশ করেন
- ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে যে যার বেঞ্চে বসে আছে
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় একটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে মারধর ও শূন্যে তুলে একাধিকবার আছাড় দেওয়ার অভিযোগ উঠেছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের রাজদিয়া অভয় পাইলট স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে।
পুলিশ ও বিদ্যালয় জানা যায়, গতকাল বুধবার ষষ্ঠ শ্রেণির ‘গোলাপ’ শাখার শিক্ষার্থী আতিকুর রহমান ও হাবিবের মধ্যে ঝগড়া হয়।
এ সময় তিনি হাবিবকে বেঞ্চ থেকে তুলে এনে তার ঘাড় ধরে মারধর করেন এবং একাধিকবার আছাড় দেন।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন কে বলেন, গতকাল দুই শিক্ষার্থীর মধ্যে ঝগড়ার জের ধরে আজ সকালের ঘটনাটি ঘটেছে।
শ্রেণিকক্ষে থাকা শিক্ষার্থীরা ভয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করলে বিদ্যালয়ের শিক্ষকেরা ঘটনাস্থলে এগিয়ে আসেন।
খবর পেয়ে সিরাজদিখান থানার পুলিশ বিদ্যালয়ে গিয়ে নাহিদ শেখকে আটক করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা ক্ষোভ প্রকাশ করেছেন।
প্রমাণ দেখুন— কেন একক/আংশিক
একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।
নির্ভরযোগ্যতার স্তর: A · স্কোর 2
- প্রথম আলো-এ একই তথ্য প্রকাশ করেছে↗ প্রথম আলো





