জাতীয়যাচাই চলছে

ভারত থেকে এল ১৮টি রেলকোচের প্রথম চালান

প্রকাশিত: 1 মিনিট পাঠ
ভারত থেকে এল ১৮টি রেলকোচের প্রথম চালান
এক নজরে
  • ভারত থেকে প্রথম চালানে আসা ১৮টি কোচ দর্শনা সীমান্তে গ্রহণ ও পরীক্ষা-নিরীক্ষা করার পর সৈয়দপুর রেলওয়ে কারখানায় পাঠানোর প্রক্রিয়া চলছে
  • খোঁজ নিয়ে জানা গেছে, বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত ২০০টি ব্রডগেজ রেলকোচ সরবরাহ চুক্তির আওতায় প্রথম চালানে এসেছে ১৮টি কোচ
  • রেলওয়ে সূত্র জানায়, ২০২৪ সালের ২০ মে বাংলাদেশ সরকার প্রকল্পের মাধ্যমে ব্রডগেজ রেলকোচ কেনার জন্য চুক্তি করে ভারতের রাইটস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান

বাংলাদেশ রেলওয়ের জন্য ভারত থেকে আমদানি করা ব্রডগেজ (বিজি) যাত্রীবাহী কোচের প্রথম চালান আজ শুক্রবার দুপুরে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনে এসে পৌঁছেছে।

১৮টি কোচের একটি রেক গেদে-দর্শনা আন্তর্জাতিক রেলপথ হয়ে বাংলাদেশে প্রবেশ করে।

রেলওয়ের কর্মকর্তারা জানান, ২০০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ সংগ্রহ প্রকল্পের আওতায় ভারতীয় প্রতিষ্ঠান রাইটস লিমিটেডের কাছ থেকে কোচগুলো সংগ্রহ করা হয়েছে।

পাকশী বিভাগীয় রেলওয়ের প্রকৌশলী রবিউল ইসলাম জানান, ভারতের পশ্চিমবঙ্গের রানাঘাট স্টেশন থেকে ছেড়ে গেদে চেকপোস্টের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে কোচগুলো দর্শনায় পৌঁছায়।

পাওয়ার কারগুলোতে গার্ডদের জন্য পৃথক কামরা এবং যাত্রীদের মালামাল বহনের ব্যবস্থা রয়েছে।

আজ দর্শনা স্টেশনে পৌঁছানোর পর কোচগুলোর প্রাথমিক পরিদর্শন, শুল্কসংক্রান্ত ছাড়পত্রসহ (কাস্টমস ক্লিয়ারেন্স) প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করা হয়।

প্রমাণ দেখুন— কেন একক/আংশিক

একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।