জাতীয়যাচাই চলছে
শেক্সপিয়ারের ‘হ্যামলেট’ আলোচনায় জমজমাট পাঠচক্র সুনামগঞ্জে
প্রকাশিত: 1 মিনিট পাঠ

এক নজরে
- সাহিত্যের আঙিনায় নাটকের কোনো অভাব নেই, কিন্তু মানুষের মনের অতল অন্ধকার, জটিল মনস্তত্ত্ব এবং সিদ্ধান্তহীনতার এমন নিখুঁত রূপায়ণ উইলিয়াম শেক্সপিয়ারের অমর ট্র্যাজেডি ‘হ্যামলেট’-এর মতো আর কোথাও খুঁজে পাওয়া দায়
- যুবরাজ হ্যামলেট পিতৃশোকে কাতর, কিন্তু তার বিষাদ আরও গভীর হয়ে ওঠে যখন রাজা; অর্থাৎ তার পিতার আকস্মিক মৃত্যুর মাত্র কয়েক দিনের মাথায় কাকা ক্লাউডিয়াসের সিংহাসন দখল এবং হ্যামলেটের মা গারট্রুডকে বিয়ে করেন
- মায়ের প্রতি তার তীব্র অভিমান, প্রেমিকা ওফেলিয়ার প্রতি জটিল মানসিক আচরণ এবং কায়দা করে করা পাগলামির অভিনয়—সব মিলিয়ে চরিত্রটির প্রতি একই সঙ্গে ক্ষোভ ও গভীর সমবেদনা তৈরি হয়
উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত ট্র্যাজিক নাটক ‘হ্যামলেট’ বইটি নিয়ে ১১ অক্টোবর পাঠচক্র করেছে সুনামগঞ্জ বন্ধুসভা।
প্রতিশোধের তীব্র আগুন, নাকি ভেতরের অবিরাম সংশয়—কোনটি মানুষকে বেশি তিলে তিলে ধ্বংস করে?
সম্প্রতি শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে সুনামগঞ্জ বন্ধুসভার পাঠচক্রে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল বিশ্বসাহিত্যের এই অনন্য সৃজন।
গল্পের বিষাক্ত ও চমকপ্রদ মোড় নেয় ঠিক তখন, যখন রাজপ্রাসাদের পাহাড়ে আবির্ভূত হওয়া বাবার আত্মা হ্যামলেটকে জানায় এক বীভৎস সত্য—কোনো স্বাভাবিক অসুস্থতা নয়, বরং কাকা ক্লাউডিয়াস কানে বিষ ঢেলে তাকে নির্মমভাবে হত্যা করেছেন।
প্রমাণ দেখুন— কেন একক/আংশিক
একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।





