খামারি থেকে গরু বিক্রির ৯০ হাজার টাকা ছিনতাই, পানি খেতে চাইলে মাথায় আঘাত

- পথে রায়পুর থানার ৭ পুলিশ সদস্য তাঁর টাকা ছিনিয়ে নিয়ে মারধরের পর আটক করে থানায় নিয়ে যায়
- লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় আবদুর রহিম ওরফে রনি নামের এক ব্যক্তির কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে নির্যাতন ও মিথ্যা মামলা দেওয়ার অভিযোগে রায়পুর থানার সাত পুলিশ সদস্যের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত
- মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০২৩ সালের ১৭ ডিসেম্বর
২০২৩ সালের ১৭ ডিসেম্বর গরু বিক্রি করে ৯০ হাজার টাকা নিয়ে ফিরছিলেন।
এদিকে সেদিন গরু বিক্রির পর আবদুর রহিম বাড়ি না ফেরায় তাঁর স্ত্রী রিনা আক্তার বিভিন্ন স্থানে খোঁজ করেন।
এ ঘটনায় আবদুর রহিমের স্ত্রীর করা মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত প্রতিবেদন জমা দেয়।
প্রতিবেদনের বিরুদ্ধে বাদী নারাজি দেওয়ার পর গতকাল রোববার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ রেজাউল হক এ আদেশ দেন।
আবদুর রহিম রায়পুর উপজেলার চরপাতা ইউনিয়নের পূর্ব চরপাতা গ্রামের শহিদুল্লাহর ছেলে।
রায়পুর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মো. আবু হানিফ বাদী হয়ে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আবদুর রহিমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
এতে রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু হানিফ, নুরুল ইসলাম ও মো. হানিফ, সহকারী উপপরিদর্শক (এএসআই) শফিক মিয়া ও সাখাওয়াত হোসেন এবং কনস্টেবল আতিক উল্যা ও ইউসুফ ঢালিকে আসামি করা হয়।
প্রমাণ দেখুন— কেন একক/আংশিক
একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।
- প্রথম আলো-এ একই তথ্য প্রকাশ করেছে↗ প্রথম আলো





