ভিসা পোর্টাল অচল, ভোগান্তিতে বাংলাদেশে ভিসা আবেদনকারীরা

- বাংলাদেশের ভিসা আবেদনের পোর্টাল অচল হওয়ার কারণে ভোগান্তির মুখে পড়েছেন বিদেশে বিভিন্ন দেশের ভিসা আবেদনকারীরা
- সোমবার ব্যাংককে বাংলাদেশ দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়
- লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের ২৩ সেপ্টেম্বরের জরুরি নোটিসে বলা হয়
মজ্ঞলবার ২৯ সেপ্টেম্বর বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়ও ইউরোপ এবং এশিয়ার বিভিন্ন দেশ থেকে চেষ্টা করেও ঢোকা যায়নি ভিসা আবেদন ও প্রক্রিয়াকরণের কেন্দ্রীয় ওই পোর্টালটিতে এদিন দুপুরে পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পাসপোর্ট, ভিসা ও ইমিগ্রেশন) এ টি এম আবু আসাদ বলেন, কারিগরি সমস্যার কারণে যে জটিলতা হয়েছে তা নিরসনে কাজ চলছে।
এতে বিদেশে থাকা বাংলাদেশের বিভিন্ন মিশনে ভিসা ও নো-ভিসা সেবা সাময়িকভাবে ব্যাহত হচ্ছে।
ব্যাংকক দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভিসা সার্ভারে সাময়িক কারিগরি সমস্যার কারণে আবেদনকারীরা ভিসার আবেদন জমা দেওয়া এবং সংশ্লিষ্ট বিভিন্ন সেবা নিতে সমস্যায় পড়তে পারেন।
কারিগরি জটিলতা যত দ্রুত সম্ভব সমাধানের চেষ্টা করার বিষয়ে আশ্বস্ত করে হাই কমিশন বলেছে, আবেদনকারীরা যেন এ সমস্যা সমাধানের সময়টা দেন এবং হাই কমিশনে অব্যাহতভাবে অভিযোগ না জানান।
এ ছাড়া যেসব ভ্রমণ পরিকল্পনা ভিসা প্রক্রিয়ার ওপর নির্ভরশীল, সেগুলো সম্ভব হলে আপাতত এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ব্যাংকক মিশন।
স্থানীয় সময় সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে পৃথক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ দূতাবাস, ব্যাংকক ও লিসবন।
সার্ভার পুরোপুরি সচল না হওয়া পর্যন্ত আবেদনকারীদের সাময়িক অসুবিধার বিষয়টি বিবেচনায় রাখার অনুরোধ করা হয়েছে।
প্রমাণ দেখুন— কেন একক/আংশিক
একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।
নির্ভরযোগ্যতার স্তর: A · স্কোর 2
- চ্যানেল আই-এ একই তথ্য প্রকাশ করেছে↗ চ্যানেল আই
মন্তব্য দেখুন / লিখুন
মন্তব্য লিখতে চাইলে নিচের ঘরে লিখুন। প্রতিটি মন্তব্য যাচাই করার পরেই প্রকাশিত হয়।





