দুই দিনেও গ্রেপ্তার করা যায়নি ‘পিচ্চি রাজাকে’, মামলা করল পুলিশ

- কাশিমপুর কারাগারে নেওয়ার পথে শৌচাগারের কথা বলে পালালেন ‘পিচ্চি রাজা’. পুলিশ ও কারাগার জানা যায়
- চলতি বছরের ১৯ মে ঢাকার মোহাম্মদপুরের মাদক কারবারি হিসেবে পরিচিত রাজাকে গ্রেপ্তার করে পুলিশ
- ১৫ ঘণ্টায়ও গ্রেপ্তার হননি শৌচাগারের কথা বলে পালানো ‘পিচ্চি
গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়া রাজা ওরফে পিচ্চি রাজাকে (৩০) দুই দিনেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
ঢাকার আদালতে হাজিরা শেষে গাজীপুরের কারাগারে নেওয়ার পথে টয়লেটে যাওয়ার কথা বলে ২৫ মামলার আসামি রাজা ওরফে পিচ্চি রাজা পালানোর ঘটনায় গাজীপুরের কোনাবাড়ি থানায় মামলা করেছে পুলিশ।
পুলিশ জানায়, পালানোর ঘটনায় দায়িত্বে থাকা পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি)।
পিচ্চি রাজাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে জানিয়ে ওসি ইফতেখার হোসেন বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।
এ ছাড়া ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) কোনাবাড়ি থানার ওসি ইফতেখার হোসেন মামলার সত্যতা নিশ্চিত করেছেন।
এ ঘটনায় গতকাল সোমবার রাতে গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার পুলিশ বাদী হয়ে মামলা করেছে।
পুলিশ জানায়, রাজা, তাঁর স্ত্রী ও শ্যালক নেপাল থেকে দেশে ফেরার খবর পেয়ে বিমানবন্দরে অবস্থান নেয় পুলিশ।
প্রমাণ দেখুন— কেন নিশ্চিত বলছি
2টি স্বাধীন পত্রিকায় একই তথ্য মিলেছে — বক্তব্যটি যাচাইকৃত।
নির্ভরযোগ্যতার স্তর: A · স্কোর 4
- বাংলাদ্রিবিউন-এ একই তথ্য প্রকাশ করেছে↗ বাংলা ট্রিবিউন
- প্রথম আলো-এ একই তথ্য প্রকাশ করেছে↗ প্রথম আলো
মন্তব্য দেখুন / লিখুন
মন্তব্য লিখতে চাইলে নিচের ঘরে লিখুন। প্রতিটি মন্তব্য যাচাই করার পরেই প্রকাশিত হয়।





