একটা ফল, এত পরিচয় কেন

- কচি তালশাঁস থেকে পাকা ফল, পাল্প থেকে বড়া-পিঠা, রস থেকে গুড়—নানা রূপে তাল জায়গা করে নিয়েছে বাঙালির খাদ্যসংস্কৃতিতে
- গরম তেলে ভাজার পর বাইরে সোনালি, ভেতরে নরম বড়াটি মুখে তুললে মিষ্টি স্বাদের সঙ্গে মেলে তালের নিজস্ব ঘ্রাণ
- দেখে মনে হয় গাছটি বুঝি আকাশের সঙ্গে গোপনে আলাপ করছে
কড়াইয়ে বড়া ভাজার মিষ্টি ঘ্রাণ যেন জানিয়ে দেয় শরৎ এসেছে তার চেনা স্বাদ আর স্নিগ্ধ আমেজ নিয়ে।
স্বাদ ও ঐতিহ্যের পাশাপাশি মৌসুমি এই ফলের পুষ্টিগুণও একে করে তুলেছে গুরুত্বপূর্ণ।
পাকা তালের পাল্পের সঙ্গে চালের গুঁড়া ও প্রয়োজনমতো অন্যান্য উপকরণ মিশিয়ে তৈরি হয় বড়া।
গবেষণায় তালের পাল্পে ফেনলিক যৌগ, ফ্ল্যাভোনয়েড ও ক্যারোটিনয়েডের মতো উপাদানের উপস্থিতি শনাক্ত হয়েছে।
গ্রামবাংলার পথে-প্রান্তরে উঁচু হয়ে দাঁড়িয়ে থাকে তালগাছ।
একই ফলের কচি ও পাকা অবস্থায় স্বাদ, গঠন ও ব্যবহারের পার্থক্য তালের বিশেষত্বকে আরও বাড়িয়ে দিয়েছে।
পাকা তালের পাল্পে শর্করা, খাদ্য আঁশ ও বিভিন্ন জৈব সক্রিয় উদ্ভিজ্জ উপাদান থাকে।
শর্করা শরীরে শক্তি জোগায়, আর খাদ্য আঁশ অন্ত্রের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সহায়তা করে।
প্রমাণ দেখুন— কেন একক/আংশিক
একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।





