নিশ্চিত [A] — দুই বা ততোধিক স্বাধীন সংবাদসূত্রে তথ্য মিলে গেছে · 3 প্রমাণ · স্কোর 6
প্রমাণ দেখুন— কেন নিশ্চিত বলছি
দুই বা ততোধিক স্বাধীন সূত্রে তথ্যটি মিলেছে — বক্তব্যটি যাচাইকৃত।
নির্ভরযোগ্যতার স্তর: A · স্কোর 6
- যুগান্তর-এ একই তথ্য প্রকাশ করেছে
- বিডি২৪লাইভ-এ একই তথ্য প্রকাশ করেছে
- কালের কণ্ঠ-এ একই তথ্য প্রকাশ করেছে
স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত শামা ওবায়েদের
স্বচ্ছ জবাবদিহিতা ও ফিলিস্তিনিদের নিজস্ব মালিকানা নিশ্চিত করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৮০৩ নম্বর প্রস্তাবের দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পূর্ব জেরুজালেম
- ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারের প্রতি বাংলাদেশের সমর্থন
- স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী
- পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমানা অনুযায়ী একটি স্বাধীন, সার্বভৌম ও কার্যকর…
স্বচ্ছ জবাবদিহিতা ও ফিলিস্তিনিদের নিজস্ব মালিকানা নিশ্চিত করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৮০৩ নম্বর প্রস্তাবের দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমানা অনুযায়ী একটি স্বাধীন, সার্বভৌম ও কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
একই সঙ্গে জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ লাভের বিষয়েও বাংলাদেশের সমর্থন অব্যাহত রয়েছে বলে জানান তিনি
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন চলাকালে নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত ‘টু-স্টেট সল্যুশন’ বা দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়নের লক্ষ্যে গঠিত ‘গ্লোবাল অ্যালায়েন্স’-এর মন্ত্রীপর্যায়ের বৈঠকে যোগ দিয়ে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
পাশাপাশি ইউএনআরডব্লিউএ-এর ম্যান্ডেট ও নিয়মিত অর্থায়ন সুরক্ষা, গাজায় জোরপূর্বক বাস্তুচ্যুতি ও জনমিতিক পরিবর্তন রোধ এবং অবৈধ বসতি সম্প্রসারণ বন্ধের ওপর গুরুত্বারোপ করেন তিনি
বিভিন্ন সদস্য রাষ্ট্রের মন্ত্রী ও আন্তর্জাতিক সংস্থার উচ্চপদস্থ প্রতিনিধিরা এই বৈঠকে অংশ নেন
দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে নিতে সুনির্দিষ্ট পদক্ষেপসমূহ নিয়ে আলোচনা করেন তারা
মন্তব্য দেখুন / লিখুন
মন্তব্য লিখতে চাইলে নিচের ঘরে লিখুন। প্রতিটি মন্তব্য যাচাই করার পরেই প্রকাশিত হয়।