জাতীয়নিশ্চিত

রেললাইন ধরে হাঁটছিলেন মা ও মেয়ে, ট্রেনে কাটা পড়ে নিহত

প্রকাশিত: 1 মিনিট পাঠ
রেললাইন ধরে হাঁটছিলেন মা ও মেয়ে, ট্রেনে কাটা পড়ে নিহত
এক নজরে
  • বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘোড়াশাল বাইপাস সড়কসংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে
  • নিহতরা হলেন ঘোড়াশালের ফুলদিরটেক এলাকার বাসিন্দা সৌদি প্রবাসী রাশেদুল ইসলামের স্ত্রী আকলিমা আক্তার পাখি (৩০) ও তাদের মেয়ে রাফা মনি (৮)
  • এ সময় কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে।

স্থানীয় লোকজন শিশু রাফা মনিকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ময়নাতদন্তের জন্য মা ও মেয়ের লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নরসিংদী রেলওয়ে ফাঁড়ির উপপরিদর্শক দিলীপ চন্দ্র সরকার।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় জানা গেছে, গতকাল সন্ধ্যা সাতটার দিকে আকলিমা আক্তার মেয়েকে নিয়ে ঘোড়াশাল বাইপাস সড়কে হাঁটতে বের হন।

প্রমাণ দেখুন— কেন নিশ্চিত বলছি

2টি স্বাধীন পত্রিকায় একই তথ্য মিলেছে — বক্তব্যটি যাচাইকৃত।

আরও পড়ুন