জাতীয়যাচাই চলছে
ব্রাহ্মণবাড়িয়ায় টিকিটবিহীন যাত্রী ধরায় রেলকর্মীদের ওপর হামলা
প্রকাশিত: 1 মিনিট পাঠ
এক নজরে
- পুলিশ ও স্টেশনের কর্মচারীরা জানায়, সকালে ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনে আসা এক যাত্রীর কাছে টিকেট না থাকায় তাকে গেইটে দাঁড় করান টিকেট কালেকটর সঞ্জিত মন্ডল
- ফাঁড়ি ইনচার্জ এসআই শাহআলম মিয়া তখন বিষয়টি মিটমাট করে দেন এবং বিনা টিকেটের যাত্রীকে ছেড়ে দেন
- ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার সাকিল জাহান জানান, ট্রেনে বিনা টিকেটে আসা এক যাত্রীকে ধরায় টিকেট কালেকটরকে মারধর করা হয়েছে
এ ঘটনার জের ধরে দুপুর ১২টার দিকে বিনা টিকেটের ওই যাত্রী আবার ৮/১০জনকে নিয়ে এসে হামলা চালিয়ে মারধর করে টিকেট কালেকটর সঞ্জিত মন্ডলকে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাব ইন্সপেক্টর মো. শাহআলম মিয়া জানান, সকালে বিনা টিকেটের এক যাত্রী দলবল নিয়ে এলে তিনি ঘটনাটি মিটমাট করে দেন।
স্টেশন মাস্টারের কক্ষের সামনে সঞ্জিতকে মারধর করতে দেখে স্টেশন মাস্টার সাকিল জাহান তাকে বাঁচাতে এগিয়ে এলে সাকিলকেও মারধর করা হয়।
প্রমাণ দেখুন— কেন একক/আংশিক
একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।
- চ্যানেল আই-এ একই তথ্য প্রকাশ করেছে↗ চ্যানেল আই





