জাতীয়যাচাই চলছে

আ.লীগের অভিযোগ নিয়ে আইপিইউর ভুল ভেঙেছে: দেশে ফিরে স্পিকার

প্রকাশিত: 1 মিনিট পাঠ
আ.লীগের অভিযোগ নিয়ে আইপিইউর ভুল ভেঙেছে: দেশে ফিরে স্পিকার
এক নজরে
  • ১৫৩তম আইপিইউ সম্মেলন থেকে দেশে ফিরে আজ রোববার সাংবাদিকদের এসব কথা বলেন স্পিকার
  • স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, পতিত আওয়ামী লীগ সরকারের নেতারা ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নে (আইপিইউ) বাংলাদেশের বিরুদ্ধে নালিশ করেছিলেন
  • ৫ অক্টোবর স্পিকার আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের ( জি) চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন

দেশে ফিরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, পতিত সরকার আওয়ামী লীগের নেতারা, তাঁদের মধ্যে ৬ জন সাবেক সংসদ সদস্য বাংলাদেশের বিরুদ্ধে আইপিইউতে অভিযোগ করেছিলেন।

স্পিকার বলেন, ২০২৪ সালের জুলাই–আগস্টে মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদনে উঠে এসেছিল।

এবার আইপিও সম্মেলনে বাংলাদেশের সংসদ সদস্যদের অংশগ্রহণের ফলে তাদের (আইপিইউ) ভুল ভেঙেছে।

আওয়ামী লীগের আমলে অন্যান্য গুম–খুন, হেলিকপ্টার থেকে গুলি করে শিশু হত্যা—এসব বিষয় তুলে ধরা হয়েছে।

স্পিকারের সফরসঙ্গী ছিলেন সংসদ সদস্য জহরত আদিব চৌধুরী, সাঈদ আল নোমান, সানজিদা ইসলাম (তুলি), সরওয়ার জামাল নিজাম, সুলতান মাহমুদ, শামছুর রহমান শিমুল বিশ্বাস, এস কে আজিজুল বারী, হুমাম কাদের চৌধুরী, মীর আহমাদ বিন কাসেম, সানসিলা জেবরিন, রোকেয়া বেগম এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব গোলাম সরওয়ার ভুঁইয়া।

প্রমাণ দেখুন— কেন একক/আংশিক

একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।