জাতীয়যাচাই চলছে

রাজবাড়ীতে নৌকাবাইচে এগিয়ে থাকা নৌকায় ধাক্কা, ডুবে যাওয়ার পর মাঝিদের মারধর

প্রকাশিত: 1 মিনিট পাঠ
রাজবাড়ীতে নৌকাবাইচে এগিয়ে থাকা নৌকায় ধাক্কা, ডুবে যাওয়ার পর মাঝিদের মারধর
এক নজরে
  • রাজবাড়ীর পদ্মা নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার ফাইনালে এগিয়ে থাকা নৌকাকে ধাক্কা দিয়ে ডুবিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে পিছিয়ে থাকা নৌকার মাঝিমাল্লাদের বিরুদ্ধে
  • এ সময় ডুবে যাওয়া নৌকার মাঝিদের মারধরও করা হয়
  • আয়োজক কমিটির সঙ্গে কথা বলে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার গোদারবাজার এলাকায় পদ্মা নদীতে তিন দিনব্যাপী নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

ফায়ার সার্ভিস ও আয়োজক কমিটির সহযোগিতায় দ্রুত নৌকাটির ৭৫ থেকে ৮০ জন মাঝিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।

সন্ধ্যা ছয়টার দিকে প্রতিযোগিতার ফাইনালে অংশ নেয় পাবনার আমিনপুর থানার ‘নিউ শাড়ির ভিটা’ এবং কুষ্টিয়ার ‘নিউ জনতা সংগ্রাম’ নামের দুটি নৌকা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, ফাইনালে নৌকা দুটি গোদারবাজার থেকে ভাটির দিকে উড়াকান্দা এলাকার দিকে যাচ্ছিল।

রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন ‘নিউ শাড়ির ভিটা’ নৌকার মাঝি রওশন সরকার বলেন, তাঁদের নৌকায় প্রায় ৮০ জন মাঝি ছিলেন।

সন্ধ্যায় স্বল্প আলোয় প্রতিযোগিতা চলায় নিরাপত্তার জন্য স্পিডবোট নিয়ে নৌকা দুটির পিছনে ছিল নৌ পুলিশ।

দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা বলেন, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে একটি নৌকার ধাক্কায় নিউ শাড়ির ভিটা নামের নৌকাটি ডুবে যায়।

নৌ পুলিশ, ফায়ার সার্ভিস ও আয়োজক কমিটির সদস্যরা আহত ব্যক্তিদের উদ্ধার করে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান।

প্রমাণ দেখুন— কেন একক/আংশিক

একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।