জাতীয়যাচাই চলছে
ভালোবেসে বিয়ের এক বছরের মাথায় স্ত্রীকে সন্দেহ, দুই তরুণকে সঙ্গে নিয়ে খুন
প্রকাশিত: 1 মিনিট পাঠ

এক নজরে
- শিমুলের স্বীকারোক্তির পর ওই দুজনকেও পুলিশ গ্রেপ্তার করে বলে জানান সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম
- গতকাল শনিবার গ্রেপ্তার চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়
- চট্টগ্রামের সীতাকুণ্ডে চন্দনা রানী শীল হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ
পুলিশ জানিয়েছে, ভালোবেসে বিয়ের এক বছরের মাথায় সন্দেহের বশে স্ত্রীকে খুন করেন শিমুল।
এ ঘটনায় মূল অভিযুক্ত চন্দনার স্বামী শিমুল শীল গতকাল শনিবার আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাখাওয়াত হোসেনের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন চন্দনার স্বামী শিমুল শীল।
গত শুক্রবার সকালে উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের টেরিয়াইল এলাকায় টেরিয়াইল উচ্চবিদ্যালয়ের পেছন থেকে হাত বাঁধা অবস্থায় চন্দনা রাণী শীলের লাশ উদ্ধার করে পুলিশ।
প্রমাণ দেখুন— কেন একক/আংশিক
একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।
- প্রথম আলো-এ একই তথ্য প্রকাশ করেছে↗ প্রথম আলো





