জাতীয়যাচাই চলছে

দুই মিনিটেই মোটরসাইকেল চুরি, নগর থেকে নিয়ে মজুত রাখা হয় জেলায়

প্রকাশিত: 1 মিনিট পাঠ
দুই মিনিটেই মোটরসাইকেল চুরি, নগর থেকে নিয়ে মজুত রাখা হয় জেলায়
এক নজরে
  • নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) হাবিবুর রহমান কে বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, নগরের যেসব এলাকায় লোকজনের চলাচল কম, সেসব এলাকা থেকে তাঁরা মোটরসাইকেল চুরি করেন
  • এক থেকে দুই মিনিটের মধ্যেই মোটরসাইকেলের লক খুলে চুরি করে নিয়ে যান তাঁরা
  • এ সময় তাঁর হেফাজত থেকে একটি বাইসাইকেল উদ্ধার করা হয়

চট্টগ্রাম নগর থেকে চুরি করা মোটরসাইকেল পরে মজুত রাখা হয় আশপাশের বিভিন্ন জেলা ও উপজেলায়।

গত সোমবার থেকে বুধবার পর্যন্ত চট্টগ্রাম নগর, মিরসরাই উপজেলা ও নোয়াখালীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

যেভাবে ধরা পড়ে চক্রটি পুলিশ জানায়, ১২ অক্টোবর ভোরে নগরের সিআরবি কাঠের বাংলোর সিঁড়ির গোড়ায় অভিযান চালিয়ে আবদুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন বিকেলে নোয়াখালীর সুধারাম থানার এওয়াজবালিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে আবু হুরায়রাকে গ্রেপ্তার করা হয়।

এক থেকে দুই মিনিটের মধ্যে মোটরসাইকেলের লক খুলে দ্রুত সটকে পড়েন তাঁরা।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আবদুর রহমান, মাইনুদ্দিন মুরাদ, শাহাদাত হোসেন ও আবু হুরায়রা।

আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তারের পর এসব তথ্য জানতে পেরেছে পুলিশ।

হাবিবুর রহমান আরও বলেন, চুরির পর মোটরসাইকেলগুলো নগরে রাখা হয় না।

প্রমাণ দেখুন— কেন একক/আংশিক

একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।