জাতীয়নিশ্চিত

সৌরবিদ্যুৎ উৎপাদন খাতে ওয়ালটনের নতুন মাইলফলক ও দৃষ্টান্ত স্থাপন

প্রকাশিত: 1 মিনিট পাঠ
সৌরবিদ্যুৎ উৎপাদন খাতে ওয়ালটনের নতুন মাইলফলক ও দৃষ্টান্ত স্থাপন
এক নজরে
  • শনিবার (১০ অক্টোবর) রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন করপোরেট অফিসে এক জমকালো আয়োজনে প্রধান অতিথি হিসেবে ‘ওয়ালটন সোলার ইকো-সিস্টেম’ এর উন্মোচন করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী
  • সোলার ইকোসিস্টেম ব‌্যবস্থায় ওয়ালটন শুধু শতভাগ পরিববেশবান্ধব সৌরবিদ‌্যুত উৎপাদনই করছে না; বাসাবাড়ির শীতাতপ নিয়ন্ত্রণ ব‌্যবস্থা, খাদ‌্য সংরক্ষণ, বিনোদন, রান্নাবান্না, আলোকসজ্জ্বা, কাপড় ধোয়া ইত‌্যাদি দৈনন্দিন কাজে জ্বালানি সাশ্রয়ী সোলার প‌্যানেল, ইনভার্টার, ব‌্যাটারিসহ সৌরশক্তি নির্ভর পণ‌্যও উৎপাদন করছে

শিল্পখাতে নবায়নযোগ‌্য জ্বালানি শক্তির ব‌্যবহার বৃদ্ধি, বিদ‌্যুৎ সাশ্রয়, কার্বন নিঃসরণ হ্রাস, পরিবেশবান্ধব উৎপাদন ব‌্যবস্থা গড়ে তোলার মাধ‌্যমে টেকসই উন্নয়নের পথে এক নতুন মাইল ফলক ও দৃষ্টান্ত স্থাপন করেছে টেক জায়ান্ট ওয়ালটন।

সূর্যের আলো বা সৌরশক্তিকে কাজে লাগিয়ে শতভাগ পরিবেশবান্ধব সৌরবিদ‌্যুৎ উৎপাদন, সঞ্চয়, জাতীয় গ্রিডে সঞ্চালনের পাশাপাশি বাসাবাড়িতে ব‌্যবহৃত দৈনন্দিন ইলেকট্রিক ও ইলেকট্রনিক পণ‌্য পরিচালনায় এক সমন্বিত ‘সোলার ইকো-সিস্টেম‘ প্রযুক্তি ব‌্যবস্থা উন্মোচন করেছে ওয়ালটন।

সেসময় উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি‘র চেয়ারম‌্যান এস এম শামছুল আলম, ভাইস-চেয়ারম‌্যান এস এম আশরাফুল আলমম, ম‌্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম, পরিচালক এস এম রেজাউল আলম, এস এম মঞ্জুরুল আলম অভি এবং তাহমিনা আফরোজ তান্না।

প্রমাণ দেখুন— কেন নিশ্চিত বলছি

2টি স্বাধীন পত্রিকায় একই তথ্য মিলেছে — বক্তব্যটি যাচাইকৃত।