ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু

- বিদ্যুৎ বিভাগের আপত্তির পরও মাদ্রাসার তিনতলা ভবন, ছাদে বিদ্যুৎস্পৃষ্টে ২ শিক্ষার্থীর
বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় লামিয়া (১৩) মারা যায়।
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ পাঁচ কিশোরীর মধ্যে আরও একজন মারা গেছে।
গত শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কাশিপুরের হাজীপাড়া এলাকায় মাহেলা খাতুন বালিকা মাদ্রাসার তিনতলা ভবনের ছাদে খেলছিল ছাত্রীরা।
এ সময় ছাদের ওপর দিয়ে যাওয়া ১ লাখ ৩৩ হাজার ভোল্টের তারে কোনোভাবে স্পর্শে এলে পাঁচ কিশোরী দগ্ধ হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ কে লামিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
ঘটনার পর গুরুতর দগ্ধ অবস্থায় পাঁচ কিশোরীকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।
সুলতান মাহমুদ বলেন, লামিয়া আশঙ্কাজনক অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিল।
প্রমাণ দেখুন— কেন নিশ্চিত বলছি
2টি স্বাধীন পত্রিকায় একই তথ্য মিলেছে — বক্তব্যটি যাচাইকৃত।
নির্ভরযোগ্যতার স্তর: A · স্কোর 4
- প্রথম আলো-এ একই তথ্য প্রকাশ করেছে↗ প্রথম আলো
- samakal-এ একই তথ্য প্রকাশ করেছে↗ সমকাল





