বহুমাত্রিক জ্বালানি ব্যবহারে ভারসাম্য রক্ষা গুরুত্বপূর্ণ: ওয়ার্টসিলা

- অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে ওয়ার্টসিলা এনার্জির দক্ষিণ এশিয়া অঞ্চলের এনার্জি বিজনেস ডিরেক্টর গোরান রিচার্ডসন বৈশ্বিক জ্বালানি খাতে প্রতিষ্ঠানটির অভিজ্ঞতা তুলে ধরেন
- এখন বিদ্যমান উৎপাদন সক্ষমতার কার্যকর ব্যবহার, জ্বালানিনিরাপত্তা এবং আর্থিক সক্ষমতা—এই তিনটি বিষয় সামনে রেখে খাতটির পরবর্তী পথ নির্ধারণ করা প্রয়োজন
- বাংলাদেশে ওয়ার্টসিলার ২৮ বছরের কার্যক্রম নিয়েও কথা বলেন তিনি
বিদ্যুৎ উৎপাদনকারী ইঞ্জিন সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়ার্টসিলা আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশ এনার্জি ট্রানজিশন ফোরাম’ নামের এক অনুষ্ঠানের আয়োজন করে।
তবু দেশটির বিদ্যুৎ খাত এখন নতুন চ্যালেঞ্জের মুখে বলে মনে করছে আন্তর্জাতিক প্রযুক্তিপ্রতিষ্ঠান ওয়ার্টসিলা।
প্রতিষ্ঠানটির মতে, বিদ্যুৎ সরবরাহ নির্ভরযোগ্য রাখতে ফ্লেক্সিবল পাওয়ার (চাহিদা অনুযায়ী দ্রুত বিদ্যুৎ উৎপাদন বাড়ানো বা কমানোর সক্ষমতা) গুরুত্বপূর্ণ।
এ জন্য কী ধরনের ফ্লেক্সিবল পাওয়ার উৎপাদনব্যবস্থা, বিকল্প জ্বালানি এবং গ্রিড-সহায়ক প্রযুক্তি দরকার, তা নিয়েও কথা বলেন বক্তারা।
একই সঙ্গে বিভিন্ন ধরনের জ্বালানির ব্যবহারে ভারসাম্য রাখতে হবে।
ফোরামে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎব্যবস্থাকে আরও নির্ভরযোগ্য ও স্থিতিশীল রাখার উপায় নিয়ে আলোচনা হয়।
ফ্লেক্সিবল পাওয়ার উৎপাদনব্যবস্থার গুরুত্বও ব্যাখ্যা করেন তিনি।
যেসব দেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বেশি, সেসব দেশের বিদ্যুৎব্যবস্থার অভিজ্ঞতাও তুলে ধরেন প্যাট্রিক ফারকাস।
প্রমাণ দেখুন— কেন একক/আংশিক
একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।
- প্রথম আলো-এ একই তথ্য প্রকাশ করেছে↗ প্রথম আলো





