১০টি মোটরসাইকেলে এসে গাড়িতে গুলি, ৩ কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ

- অভিযোগ অনুযায়ী, প্রায় ১০টি মোটরসাইকেলে করে এসে ছিনতাইকারীরা গাড়িটির গতিরোধ করে
- ঘটনার সময় গাড়িতে থাকা প্রতিষ্ঠানটির ডিস্ট্রিবিউশন অফিসের সুপারভাইজার মো. রিফাত বলেন, নরসিংদীর একটি ডিস্ট্রিবিউশন অফিস থেকে নগদ টাকা আনতে তাঁরা শুক্রবার বেলা দেড়টার দিকে প্রাইভেট কার নিয়ে সেখানে পৌঁছান
- রিফাতের ভাষ্য, তাঁদের বহনকারী গাড়িটি কর্ণপুর এলাকায় পৌঁছানোর পর প্রায় ১০টি মোটরসাইকেলে করে একদল ব্যক্তি তাঁদের গাড়ির গতিরোধ করে
গাজীপুরের শ্রীপুরে মোবাইলফোনে আর্থিক সেবার (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশের এজেন্ট প্রতিষ্ঠানের টাকা বহনকারী একটি প্রাইভেট কারে গুলি চালিয়ে তিন কোটি টাকার বেশি ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
পুরো ঘটনা এক থেকে দুই মিনিটের মধ্যে ঘটে বলে দাবি করেছেন গাড়িতে থাকা লোকজন।
জুমার নামাজের পর টাকা সংগ্রহ করে বিকেল সাড়ে চারটার দিকে মাওনা চৌরাস্তার উদ্দেশে রওনা হন তাঁরা।
এ ছাড়া গাড়ির চালককে মারধর এবং অপর এক কর্মকর্তাকে চাপাতি দিয়ে কোপানোর অভিযোগ পাওয়া গেছে।
আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শ্রীপুর-গোসিংগা সড়কের কর্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে।
হিমেল শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবস্থিত ‘ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ শ্রীপুর লিমিটেড’ নামের বিকাশ এজেন্ট প্রতিষ্ঠানের হিসাব ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ সময় গাড়িচালককে মারধর করা হয় এবং গাড়িতে থাকা ফাহাদকে চাপাতি দিয়ে কোপানো হয়।
রিফাত আরও বলেন, মারধরে চালক আহত হলে আহত ফাহাদ গাড়ি চালিয়ে গুলিবিদ্ধ হিমেলকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
প্রমাণ দেখুন— কেন একক/আংশিক
একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।
- প্রথম আলো-এ একই তথ্য প্রকাশ করেছে↗ প্রথম আলো





