জাতীয়যাচাই চলছে

দুদিন ধরে নিখোঁজ ছিলেন সাবেক সেনাসদস্য, গাছের ডালে ঝুলছিল তাঁর লাশ

প্রকাশিত: 1 মিনিট পাঠ
দুদিন ধরে নিখোঁজ ছিলেন সাবেক সেনাসদস্য, গাছের ডালে ঝুলছিল তাঁর লাশ
এক নজরে
  • স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে দেখেন, গাছের একটি ডালে এক ব্যক্তির লাশ ঝুলছে
  • মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর ইসলাম বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়
  • খবর পেয়ে লাশটি উদ্ধার করেছে মোহনগঞ্জ থানা–পুলিশ

নেত্রকোনার মোহনগঞ্জে এসে দুদিন ধরে নিখোঁজ ছিলেন সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সাবেক এক সেনাসদস্য।

কাজল মিয়া সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের কাটিয়াম গ্রামের জবান আলীর ছেলে।

সেনাবাহিনী থেকে অবসরে যাওয়ার পর তিনি ধর্মপাশা উপজেলার একটি সৌরবিদ্যুৎকেন্দ্রে ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

বিদ্যুৎকেন্দ্রের কাজের জন্য গত বুধবার দুপুরে মোহনগঞ্জ উপজেলা শহরে এসে নিখোঁজ ছিলেন তিনি।

পুলিশ ও স্থানীয় জানা গেছে, আজ শুক্রবার সকালে উপজেলার বিরামপুর উত্তরপাড়া চৌধুরীবাড়ির পেছনে কংস নদের তীরে গোরস্তানের পাশ থেকে দুর্গন্ধ আসছিল।

কাজলের বড় ভাই বলেন, ‘বুধবার বেলা আড়াইটার দিকে সর্বশেষ আমার ভাইয়ের সঙ্গে যোগাযোগ হয়েছিল।

প্রমাণ দেখুন— কেন একক/আংশিক

একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।