ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ ভ্যান খাদে, পুলিশ-আসামিসহ আহত ৫

- ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আরাফাতুল ইসলাম কে বলেন, স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশের অন্য সদস্যরা আহত ব্যক্তিদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান
- ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পুলিশের একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে
- এতে পুলিশের তিন সদস্য, দুই আসামিসহ মোট পাঁচজন আহত হয়েছেন
আহত ব্যক্তিরা হলেন পুলিশের কনস্টেবল মো. জুম্মান (৩০), মো. মোস্তফা (৩০) ও পিকআপ ভ্যানের চালক নায়েক তোফায়েল আহমেদ (৪২)।
আহত দুই আসামি হলেন জেলার বিজয়নগর উপজেলার মোহন মিয়া (৪৫) এবং একই উপজেলার রুজিনা বেগম (৩২)।
পুলিশ কনস্টেবল মোস্তফাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হবে বলে জানিয়েছেন বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ।
স্থানীয় লোকজন ও পুলিশ জানা গেছে, আজ শুক্রবার বিকেলে বিজয়নগর থানা থেকে দুই আসামিকে নিয়ে পুলিশের তিন কনস্টেবল ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উদ্দেশে রওনা দেন।
সদর, বিজয়নগর উপজেলা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরকে সংযোগ করা সিমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়ক দিয়ে পুলিশের গাড়িটি জেলা শহরের দিকে যাচ্ছিল।
বিজয়নগর উপজেলার মনিপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়।
প্রমাণ দেখুন— কেন একক/আংশিক
একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।
- প্রথম আলো-এ একই তথ্য প্রকাশ করেছে↗ প্রথম আলো





