জাতীয়যাচাই চলছে
ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে ছিল কৃষকের লাশ
প্রকাশিত: 1 মিনিট পাঠ

এক নজরে
- নোয়াখালীর সেনবাগ উপজেলায় ধানখেত থেকে এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে
- পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বাড়ির কাছে নিজের ও প্রতিবেশী জাকির হোসেনের জমির পাশ থেকে গরুর জন্য ঘাস কাটতে যান খাজা মাইনউদ্দিন
- আজ সকালে বাড়ি থেকে মাত্র ৫০ গজ দূরে ধানখেতের আইলে তাঁর লাশ পড়ে থাকতে দেখা যায়
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার অর্জুনতলা ইউনিয়নের দক্ষিণ গোরকাটা গ্রাম থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) হযরত আলী মিলন জানান, স্থানীয় বাসিন্দা জাকির হোসেন তাঁর খেতের ফসল ইঁদুরের হাত থেকে রক্ষা করার জন্য খেতের চারপাশ ঘিরে খোলা জিআই তার দিয়ে এই বৈদ্যুতিক ফাঁদ তৈরি করে রেখেছিলেন বলে জানা গেছে।
হযরত আলী আরও বলেন, ‘জেনেশুনে খেতের আইলে খোলা তার দিয়ে এভাবে অবৈধ বৈদ্যুতিক ফাঁদ তৈরি করা খুবই বিপজ্জনক এবং অপরাধ।
এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের অভিযোগের আলোকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রমাণ দেখুন— কেন একক/আংশিক
একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।
- প্রথম আলো-এ একই তথ্য প্রকাশ করেছে↗ প্রথম আলো





