জাতীয়যাচাই চলছে

নিজ ঘরে ছুরিকাঘাতে যুবক নিহত, স্ত্রী পলাতক

প্রকাশিত: 1 মিনিট পাঠ
নিজ ঘরে ছুরিকাঘাতে যুবক নিহত, স্ত্রী পলাতক
এক নজরে
  • মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে
  • মানিকগঞ্জের সিঙ্গাইরে এক নারীর বিরুদ্ধে ছুরিকাঘাত করে স্বামীকে হত্যার অভিযোগ উঠেছে
  • পুলিশ ও স্থানীয় জানা যায়, রাশেদুলের এক নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করে আসছিলেন তাঁর স্ত্রী হাসনা

নিহত রাশেদুল ইসলাম (৩৮) স্ত্রী হাসনা বেগম ও দুই সন্তানকে নিয়ে সিঙ্গাইরের দক্ষিণ ধল্লা এলাকায় থাকতেন।

একপর্যায়ে হাসনা ধারালো ছুরি দিয়ে রাশেদুলের পেটে আঘাত করেন।

সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্বামীকে ছুরিকাঘাতে হত্যার পর ওই নারী পালিয়েছেন বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে।

আজ সন্ধ্যা সাতটা পর্যন্ত এ ঘটনায় কেউ থানায় কোনো অভিযোগ করেননি।

প্রমাণ দেখুন— কেন একক/আংশিক

একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।