জাতীয়যাচাই চলছে

বজ্রপাতে স্কুলমাঠের গাছ ফেটে চৌচির, জ্ঞান হারাল তিন শিক্ষার্থী

প্রকাশিত: 1 মিনিট পাঠ
বজ্রপাতে স্কুলমাঠের গাছ ফেটে চৌচির, জ্ঞান হারাল তিন শিক্ষার্থী
এক নজরে
  • বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষার্থী, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় জানা গেছে, দুপুরে টিফিন বিরতির সময় হঠাৎ ঝড়বৃষ্টি শুরু হয়
  • এ সময় বজ্রপাতে বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির কক্ষের পাশের একটি রেইনট্রিগাছ ফেটে চৌচির হয়ে যায়
  • স্থানীয় বাসিন্দা কামাল হোসেন বলেন, বজ্রপাতে রেইনট্রিগাছটির ওপর থেকে নিচ পর্যন্ত ফেটে গেছে

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বজ্রপাতে বিদ্যালয়ের মাঠের একটি রেইনট্রিগাছ চৌচির হয়ে গেছে।

কোদালিয়া সহরুল্লাহ ইসলামিয়া উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাছমিন আক্তার বলেন, বজ্রপাতের ঘটনায় কয়েকজন শিক্ষার্থী আহত হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে পাকুন্দিয়া উপজেলার কোদালিয়া সহরুল্লাহ ইসলামিয়া উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীদের মধ্যে হলো ষষ্ঠ শ্রেণির ছাইমা আক্তার ও সানজিদা খানম এবং নবম শ্রেণির নোভা আক্তার বজ্রপাতের শব্দে জ্ঞান হারিয়ে ফেলে।

এ ছাড়া ষষ্ঠ শ্রেণির মোছা. মীম ও মো. নকিব এবং সপ্তম শ্রেণির নুসরাত জাহান সেবা ও মো. ফাহিম বজ্রপাতের শব্দে দিগ্‌বিদিক ছুটতে গিয়ে সামান্য আহত হয়।

নবম শ্রেণির আহত শিক্ষার্থী নোভা আক্তার জানায়, ঘটনার সময় সে বিদ্যালয়ের দ্বিতীয় তলা থেকে নিচে নামছিল।

প্রমাণ দেখুন— কেন একক/আংশিক

একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।