ব্র্যাক ইউনিভার্সিটিতে ইএসজি সার্টিফিকেট কোর্সের দ্বিতীয় ব্যাচের সনদ বিতরণ অনুষ্ঠিত

- বিশ্ববিদ্যালয় ও সুইসকন্ট্যাক্টের যৌথ উদ্যোগে পরিচালিত ৬০ ঘণ্টার এ কোর্সে বিভিন্ন খাতের পেশাজীবীরা টেকসই ব্যবসা, বিনিয়োগ, ইএসজি রিপোর্টিং ও দায়িত্বশীল সিদ্ধান্ত গ্রহণ বিষয়ে ব্যবহারিক জ্ঞান অর্জনের সুযোগ পান
- অনুষ্ঠানটির আয়োজন করে ব্র্যাক ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব ইকোনোমিকস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস (ইএসএস)
- বিশ্ববিদ্যালয়ে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ইএসজি চালুর জন্য প্রয়োজনীয় অনুমোদন প্রক্রিয়া এগিয়ে চলছে
বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে কোর্সটি সফলভাবে সম্পন্ন করা ২৪ জন অংশগ্রহণকারীর হাতে সনদ তুলে দেওয়া হয়।
সুইসকন্ট্যাক্টের প্রোগ্রেস প্রকল্পের টিম লিডার ফারজানা আমিন বলেন, বাংলাদেশে সবুজ ও টেকসই শিল্প ব্যবস্থায় রূপান্তর একদিনে সম্ভব নয়।
দেশের ব্যবসা ও শিল্পখাতে পরিবেশ, সামাজিক দায়বদ্ধতা ও সুশাসনের গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে ইএসজি বিষয়ে দক্ষ জনবলের চাহিদাও বাড়ছে।
ইএসজি (এনভায়রনমেন্ট, সোশাল এবং গভর্ন্যান্স) হলো এমন একটি কাঠামো, যার মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের পরিবেশ, সামাজিক দায়বদ্ধতা এবং সুশাসন সংক্রান্ত কার্যক্রম মূল্যায়ন করা হয়।
বিশেষ করে রপ্তানি, বিনিয়োগ এবং দীর্ঘমেয়াদি টেকসই প্রবৃদ্ধির ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্র্যাক ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব ইকোনোমিকস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের চেয়ারপারসন ড.ওয়াসিকুর রহমান খান।
বর্তমানে ব্যবসা পরিচালনা, বিনিয়োগ এবং করপোরেট সিদ্ধান্ত গ্রহণে ইএসজির গুরুত্ব ক্রমেই বাড়ছে।
ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে ইএসজি বিষয়কে ক্রমেই বেশি গুরুত্ব দিচ্ছে।
প্রমাণ দেখুন— কেন একক/আংশিক
একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।
- চ্যানেল আই-এ একই তথ্য প্রকাশ করেছে↗ চ্যানেল আই





