জাতীয়যাচাই চলছে

এনএসইউয়ে নৃবিজ্ঞান সিম্পোজিয়াম অনুষ্ঠিত

প্রকাশিত: 1 মিনিট পাঠ
এনএসইউয়ে নৃবিজ্ঞান সিম্পোজিয়াম অনুষ্ঠিত
এক নজরে
  • নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য আবদুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সিম্পোজিয়ামে নর্থ সাউথ ইউনিভার্সিটির অ্যানথ্রোপলজি প্রোগ্রাম ও চীনের ইউনান ইউনিভার্সিটির অ্যানথ্রোপলজি বিভাগের মধ্যে একাডেমিক বিনিময় কার্যক্রম চালুর পরিকল্পনার কথা জানানো হয়
  • নর্থ সাউথ ইউনিভার্সিটির স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক রিজওয়ানুল ইসলাম বলেন, সামাজিক পরিবর্তন বোঝা ও মানবজাতির ভবিষ্যৎ গঠনে সমালোচনামূলক চিন্তা (ক্রিটিক্যাল থিঙ্কিং) একটি গুরুত্বপূর্ণ বুদ্ধিবৃত্তিক হাতিয়ার হয়ে উঠেছে
  • গতকাল বুধবার (৭ অক্টোবর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের অডি–৮০১–এ আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা অংশ নেন

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড সোসিওলজি বিভাগের অ্যানথ্রোপলজি প্রোগ্রামের উদ্যোগে ‘বাংলাদেশ নৃবিজ্ঞান সিম্পোজিয়াম ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন নর্থ সাউথ ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড সোসিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক রিজওয়ান খায়ের।

শিক্ষার্থীদের উদ্দেশে নর্থ সাউথ ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব খান প্রাতিষ্ঠানিক পড়াশোনার বাইরেও সমাজকে গভীরভাবে বোঝার জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করেন।

অনুষ্ঠানের মূল বক্তা অধ্যাপক এস এম নুরুল আলমের একাডেমিক যাত্রা এবং বাংলাদেশে অ্যানথ্রোপলজি শিক্ষার বিকাশে তাঁর অবদানের কথা তুলে ধরেন এনএসইউর কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ও অ্যানথ্রোপলজি প্রোগ্রামের শিক্ষক অধ্যাপক বুলবুল সিদ্দিকী।

অধ্যাপক এস এম নুরুল আলম অ্যানথ্রোপলজির পাঠ্যক্রমে তাত্ত্বিক জ্ঞান ও ব্যবহারিক জ্ঞানের মধ্যে ভারসাম্য রাখার জন্য নর্থ সাউথ ইউনিভার্সিটির অ্যানথ্রোপলজি বিভাগের শিক্ষকদের প্রতি আহ্বান জানান।

প্রমাণ দেখুন— কেন একক/আংশিক

একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।

আরও পড়ুন