জাতীয়যাচাই চলছে

রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাসহ ৪ জন গ্রেপ্তার

প্রকাশিত: 1 মিনিট পাঠ
রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাসহ ৪ জন গ্রেপ্তার
এক নজরে
  • গ্রেপ্তার দুই নেতা হলেন খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং মিরপুরের রূপনগর থানা ছাত্রলীগের সভাপতি
  • আজ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে
  • সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ বিকেল চারটার দিকে তুরাগ থানার একটি দল খালপাড় সেতুসংলগ্ন এলাকা থেকে সাদ্দাম হোসেন ওরফে এস কে সাদ্দামকে (৩৭) গ্রেপ্তার করে

রাজধানীর তুরাগ ও মিরপুর থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের দুই নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এদিকে মিরপুরে গোপন বৈঠক করার সময় ছাত্রলীগের রূপনগর থানা শাখার সভাপতি মো. মারুফ হোসেন মিঠুসহ (৩৪) তিনজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে মিরপুর থানা–পুলিশ।

আজ শনিবার ও গতকাল শুক্রবার পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

প্রমাণ দেখুন— কেন একক/আংশিক

একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।