জাতীয়যাচাই চলছে
দেশের ৩৪ লাখ শিশুকে টিকাদানে সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র
প্রকাশিত: 1 মিনিট পাঠ

এক নজরে
- বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এরিক জিলান গতকাল বুধবার রাজধানীর বনানীর কড়াইলের টিঅ্যান্ডটি খেলার মাঠে টিকাদান কর্মসূচি পরিদর্শন করেন
- বাংলাদেশে চলমান প্রাদুর্ভাব মোকাবিলার অংশ হিসেবে হাম ও রুবেলা থেকে ঝুঁকিপূর্ণ শিশুদের সুরক্ষায় টিকা দেওয়ার জন্য দেশব্যাপী এই কর্মসূচি নেওয়া হয়েছে
- এ সময় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান ও ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী উপস্থিত ছিলেন
চলমান প্রাদুর্ভাবের মধ্যে ৬ থেকে ৫৯ মাস বয়সী ৩৪ লাখ শিশুর সুরক্ষায় ইউনিসেফের মাধ্যমে বাংলাদেশের জাতীয় হাম-রুবেলা ক্যাচ-আপ টিকাদান কর্মসূচিতে সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র।
ইউনিসেফের মাধ্যমে দেওয়া যুক্তরাষ্ট্রের এই সহায়তার লক্ষ্য হলো সরকারের টিকাদান কার্যক্রম জোরদার করা।
মার্কিন দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রাই এক বিবৃতিতে জানান, যুক্তরাষ্ট্রের ‘আমেরিকা ফার্স্ট গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজি’র আওতায় এই কর্মসূচিতে সহায়তা দেওয়া হচ্ছে।
এ ছাড়া উপস্থিত ছিলেন ইউনিসেফ বাংলাদেশের যোগাযোগ ও অ্যাডভোকেসি বিভাগের প্রধান মিগুয়েল মাতেওস মুনোজ ও ইউনিসেফ বাংলাদেশের ইমিউনাইজেশন লিড রিয়াদ মাহমুদ।
প্রমাণ দেখুন— কেন একক/আংশিক
একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।
- প্রথম আলো-এ একই তথ্য প্রকাশ করেছে↗ প্রথম আলো





