জাতীয়যাচাই চলছে

হামে ঢাকায় ৫ জনসহ ৮ জনের মৃত্যু

প্রকাশিত: 1 মিনিট পাঠ
হামে ঢাকায় ৫ জনসহ ৮ জনের মৃত্যু
এক নজরে
  • স্বাস্থ্য অধিদপ্তরের আজকের প্রতিবেদন বলছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৯৫৫ জনের শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে
  • সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে
  • এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ১ হাজার ৫১ জন

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ২ লাখ ৩ হাজার ৮৪৮।

সর্বশেষ ২৪ ঘণ্টায়; অর্থাৎ গতকাল শুক্রবার সকাল থেকে আজ শনিবার সকাল পর্যন্ত হামের উপসর্গে আটজন মারা গেছে।

এ ছাড়া সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছে।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রোগতত্ত্ববিদেরা বলছেন, হাম সব বয়সী মানুষের হতে পারে, তবে শিশুরাই বেশি আক্রান্ত হয়।

প্রমাণ দেখুন— কেন একক/আংশিক

একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।