জাতীয়যাচাই চলছে

কোনো ব্যক্তির অপকর্মের দায় দল নেবে না: হুইপ জি কে গউছ

প্রকাশিত: 1 মিনিট পাঠ
কোনো ব্যক্তির অপকর্মের দায় দল নেবে না: হুইপ জি কে গউছ
এক নজরে
  • ৫ আগস্ট প্রসঙ্গে জি কে গউছ বলেন, ক্ষমতার অপব্যবহারের কারণেই বাংলাদেশে ৫ আগস্টের সৃষ্টি হয়েছিল
  • আইনের শাসন প্রসঙ্গে জি কে গউছ বলেন, ১৭ বছর ধরে অনিয়মগুলো নিয়মে পরিণত হয়েছিল
  • ৫ আগস্টের পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি পরিহারের আহ্বান জানিয়েছেন—এ কথা উল্লেখ করে জি কে গউছ বলেন, ধ্বংস বা প্রতিশোধ নয়, ভালোবাসা ও শান্তির মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে

দলের কোনো নেতা বা কর্মীর ব্যক্তিগত অপকর্মের দায় বিএনপি গ্রহণ করবে না বলে উল্লেখ করেছেন জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ।

হবিগঞ্জের তৃণমূলের রাজনীতি থেকে উঠে আসা জি কে গউছ টানা তিনবার হবিগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচিত হন।

স্মৃতিচারণা করে জি কে গউছ বলেন, কেবল বিএনপি করার কারণে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তাঁকে মিথ্যা মামলায় আসামি করা হয়েছিল।

’ স্থানীয় সময় রোববার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন জি কে গউছ।

ক্যালিফোর্নিয়া বিএনপির উদ্যোগে স্থানীয় একটি রেস্তোরাঁয় ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দীর্ঘদিন আইন অমান্য করার কারণে মানুষের মধ্যে আইন না মানার একটি নেতিবাচক অভ্যাস তৈরি হয়েছে।

সংগঠনের সভাপতি বদরুল আলম চৌধুরীর (শিপলু) সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমান।

অনুষ্ঠানে ক্যালিফোর্নিয়ায় বসবাসরত সাবেক ছাত্রনেতা, বর্তমান বিএনপি নেতা-কর্মী এবং দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

প্রমাণ দেখুন— কেন একক/আংশিক

একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।