ফেনীতে দুর্গাপূজায় ‘মদ খেয়ে নাচানাচি’ করলে ধরে আনার ঘোষণা পুলিশ সুপারের

- পূজা চলাকালীন কেউ মদ খেয়ে নাচানাচি করলে কোনো ছাড় দেওয়া হবে না
- পুলিশ সুপারের এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে
দুর্গাপূজায় ‘মদ খেয়ে নাচানাচি’ করলে পুলিশ ঘাড়ে ধরে নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।
’ . প্রত্যুষ কুমার মজুমদার বলেন, ‘পূজায় দুই-একজন মদ খেয়ে মাতলামি করে পরিবেশ নষ্ট করে।
’ পুলিশ সুপার আরও বলেন, ‘নির্বিঘ্নে পূজা উদ্যাপনে পুলিশের দায়িত্ব রয়েছে, সেটি পুলিশ যথাযথভাবে পালন করবে।
পুলিশ সুপার বলেন, ‘ফেনী সীমান্তবর্তী জেলা হওয়ায় এখানে মদ সহজলভ্য।
আমাদের যে মেডিক্যাল টিম থাকবে, সেখানে এনে ওয়াশ করিয়ে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
’ . ফেনীর জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিমের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল আমিন সরকারের সঞ্চালনায় সভায় জেলা পরিষদের প্রশাসক এম এ খালেক, বিজিবি ৪ ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ফাতিমা সুলতানাসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিটি পূজামণ্ডপে স্থানীয় স্বেচ্ছাসেবকের মাধ্যমে নিজস্ব নিরাপত্তাব্যবস্থা করতে হবে।
গতকাল মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় তিনি এমন মন্তব্য করেন।
শহরকেন্দ্রিক পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিতে বিশেষ নজর দেওয়া হবে।
পাশাপাশি প্রতিমা তৈরির কার্যক্রম চলাকালীনও বেশি সতর্ক থাকতে হবে।
প্রমাণ দেখুন— কেন একক/আংশিক
একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।
- প্রথম আলো-এ একই তথ্য প্রকাশ করেছে↗ প্রথম আলো





