অগ্রণী ব্যাংকে গ্রাহকের টাকা জমা না করে আত্মসাৎ, সাবেক দুই ম্যানেজারসহ গ্রেপ্তার ৫

- অভিযোগ রয়েছে, শ্রীনগর শাখায় কর্মরত থাকা অবস্থায় শরীফুজ্জামান সোহাগের মাধ্যমে বিভিন্ন গ্রাহকের হিসাবে টাকা জমা দেওয়ার রসিদ দেওয়া হলেও তা হিসাবে জমা হয়নি
- ঘটনাটি প্রকাশ্যে আসার পর গত ২৭ সেপ্টেম্বর থেকে ব্যাংক শাখাটিতে ভুক্তভোগী গ্রাহকদের ভিড় বাড়তে থাকে
- ২৯ সেপ্টেম্বর পর্যন্ত ৩০০ জন গ্রাহক লিখিত অভিযোগ করেছেন বলে সংশ্লিষ্টদের পক্ষ থেকে জানানো হয়
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, অগ্রণী ব্যাংক শ্রীনগর শাখার সাময়িক বরখাস্ত হওয়া অফিসার (ক্যাশ) মোঃ জিন্নাহ হোসেন, সাবেক ম্যানেজার ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার রেজাউল হক, সাবেক ম্যানেজার ও প্রিন্সিপাল অফিসার মোঃ শরীফ উদ্দীন, সিকিউরিটি গার্ড রঞ্জু আহম্মেদ এবং সাময়িক বরখাস্ত হওয়া সিকিউরিটি গার্ড আব্দুল হাই।
২৫ কোটি টাকার বেশি আত্মসাৎ করেছেন বলে অভিযোগকারীদের দাবি।
গত ২২ সেপ্টেম্বর থেকে আত্মগোপনে থাকার পর ৩০ সেপ্টেম্বর ঢাকার মিরপুরের মধ্য পাইকপাড়ায় তার বোনের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (৭ অক্টোবর) গ্রাহকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে সহযোগিতা এবং মামলার তদন্তের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়।
আবার কোনো কোনো গ্রাহকের অজ্ঞাতসারে তাদের হিসাব থেকে বড় অঙ্কের টাকা উত্তোলন করা হয়েছে বলে অভিযোগ ওঠে।
গ্রাহকদের অভিযোগের পর ব্যাংকের পক্ষ থেকে বিষয়টি তদন্ত ও নিরীক্ষার কথা জানানো হয়।
এদিকে গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে অগ্রণী ব্যাংক শ্রীনগর শাখার অর্থ আত্মসাতের ঘটনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধান শুরু করেছে।
প্রমাণ দেখুন— কেন একক/আংশিক
একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।
- চ্যানেল আই-এ একই তথ্য প্রকাশ করেছে↗ চ্যানেল আই





