জাতীয়যাচাই চলছে

সিরাজগঞ্জে চিকিৎসাধীন নারীকে শ্লীলতাহানির অভিযোগ ওয়ার্ড বয়ের বিরুদ্ধে

প্রকাশিত: 1 মিনিট পাঠ
সিরাজগঞ্জে চিকিৎসাধীন নারীকে শ্লীলতাহানির অভিযোগ ওয়ার্ড বয়ের বিরুদ্ধে
এক নজরে
  • অভিযুক্ত ওয়ার্ড বয়ের নাম আবদুল করিম সরকার (২৯)
  • আজ সকালে ওয়ার্ড বয় আবদুল করিম ওয়ার্ডে ঢুকে ওই নারীকে শ্লীলতাহানি করেন বলে অভিযোগ
  • আবদুল করিম আগেও এমন একটি ঘটনা ঘটিয়েছিলেন বলে হাসপাতালের এক নারী কর্মী জানিয়েছেন

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক নারীকে (২১) শ্লীলতাহানির অভিযোগ উঠেছে হাসপাতালের এক ওয়ার্ড বয়ের বিরুদ্ধে।

এ সময় ভুক্তভোগী চিৎকার করে তাঁর মাকে ডাকেন এবং বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানান।

হাসপাতালে শ্লীলতাহানির বিষয়টি জানতে পেরেছেন বলে জানান কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাশমত আলী।

হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

আজ শনিবার সকালে এ ঘটনার পর ভুক্তভোগী নারীর সঙ্গে কথা বলেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আউটসোর্সিংয়ের মাধ্যমে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়ার্ড বয় হিসেবে কাজ করছেন।

হাসপাতালের নার্স ও ভুক্তভোগী নারীর সঙ্গে কথা বলে জানা গেছে, জ্বরে আক্রান্ত হয়ে গতকাল শুক্রবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন ওই নারী।

অভিযুক্ত আবদুল করিম সরকার ঘটনার পর আত্মগোপনে চলে গেছেন।

প্রমাণ দেখুন— কেন একক/আংশিক

একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।