বরগুনা থেকে জাল নোটের চালান নিয়ে এসে ময়মনসিংহে পুলিশের জালে চারজন
- এ সময় ১ হাজার টাকা মূল্যমানের ৬১০টি জাল নোট উদ্ধার করা হয়
- পুলিশের ধারণা, স্থানীয় দুই ব্যক্তির সঙ্গে সমন্বয় করে জাল নোটগুলো বিভিন্ন স্থানে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল তাঁদের
- উদ্ধার করা জাল নোটের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করতে অনুসন্ধান চলছে
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ৬ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফুলবাড়িয়া উপজেলার শিবপুর গ্রামের গোলাম মোস্তফা (৪৬) ও আবু সাঈদ (২৫) আর বরগুনার তালতলী উপজেলার কবিরাজপাড়া গ্রামের মোস্তফা ফকির (৪৮) ও মেনেপাড়া গ্রামের ইসমাইল বিশ্বাস (৪৯)।
আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে উপজেলার নাওগাঁও ইউনিয়নের রামপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান কে বলেন, আগে থেকেই পুলিশের কাছে এ ধরনের একটি দলের আসার বিষয়ে তথ্য ছিল।
বরগুনার দুই ব্যক্তি কোথাও জাল নোট তৈরির যন্ত্রপাতি ব্যবহার করেন কি না, তা জানতে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
প্রমাণ দেখুন— কেন একক/আংশিক
একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।
- প্রথম আলো-এ একই তথ্য প্রকাশ করেছে↗ প্রথম আলো





